শাহজালালে আটক ১ কোটি ১২ লাখ টাকার পণ্য

নিজস্ব প্রতিবেদক

বিজনেস

যাত্রীদের ব্যাগেজ সুবিধাকে কাজে লাগিয়ে শুল্ক ফাঁকির মাধ্যমে স্বর্ণ, স্মার্টফোন ও বিভিন্ন পণ্য দেশে আনার চেষ্টা চলছে। ঢাকার হযরত শাহজালাল

2026-11-13T23:32:33+00:00
2026-11-13T23:32:33+00:00
 
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
বিজনেস
ব্যাগেজ সুবিধার আড়ালে শুল্ক ফাঁকি
শাহজালালে আটক ১ কোটি ১২ লাখ টাকার পণ্য
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১১:৩২ পিএম 
ছবি : সংগৃহীত
যাত্রীদের ব্যাগেজ সুবিধাকে কাজে লাগিয়ে শুল্ক ফাঁকির মাধ্যমে স্বর্ণ, স্মার্টফোন ও বিভিন্ন পণ্য দেশে আনার চেষ্টা চলছে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক তিনটি অভিযান চালিয়ে এমন তিন যাত্রীর কাছ থেকে ৪৭১ গ্রাম স্বর্ণের বার, ৩৫টি স্মার্টফোনসহ মোট ১ কোটি ১২ লাখ ৭৬ হাজার ৮৩৪ টাকা মূল্যের পণ্য আটক করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর (সিআইআইডি)। বৃহস্পতিবার পরিচালিত এসব অভিযানের তথ্য শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থাটি।

এনবিআর জানায়, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যাংকক থেকে ঢাকাগামী বিএস-২১৮ ফ্লাইটে আসা যাত্রী মো. আবুল হোসেনের ব্যাগেজ তল্লাশি করে ১৭১ গ্রাম স্বর্ণের বার পাওয়া যায়। এ ছাড়া তার ব্যাগেজ থেকে কসমেটিকস, খাদ্যদ্রব্য ও ওষুধ আটক করা হয়। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩৫ লাখ ৭০ হাজার টাকা।


অন্যদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যাংকক থেকে ঢাকাগামী বিজি-৩৮৯ ফ্লাইটে আসা যাত্রী শাহ আলম আজিজের ব্যাগেজে পাওয়া যায় ৩০০ গ্রাম স্বর্ণের বার, স্যামসাং, অনার ও রিয়ালমি ব্র্যান্ডের ৩৫টি স্মার্টফোন, ৩৬ কেজি সাবান এবং ৬ কেজি ৩৭৫ গ্রাম কসমেটিকস। ব্যাগেজ সুবিধা অনুযায়ী ১০০ গ্রাম স্বর্ণের বার ছাড় দিয়ে অতিরিক্ত পণ্য আটক করা হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য ৫৫ লাখ ৩০ হাজার টাকা।

একই ফ্লাইটের আরেক যাত্রী উম্মা হানির ব্যাগেজে ২০০ গ্রাম স্বর্ণের বার ও ৪০ কেজি ৪৮০ গ্রাম সাবান পাওয়া যায়। নিয়ম অনুযায়ী ১০০ গ্রাম স্বর্ণের বার ছাড় দিয়ে বাকি স্বর্ণ ও অতিরিক্ত পণ্য আটক করা হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য ২১ লাখ ৭৭ হাজার টাকা।

সিআইআইডির মতে, অল্প পরিমাণে পণ্য আনার মাধ্যমে চোরাচালানের এ প্রবণতা রাজস্ব আদায়ের জন্য নতুন ঝুঁকি তৈরি করছে। প্রতিটি চালান ছোট হলেও একাধিক মিলিয়ে বড় অঙ্কের শুল্ককর ফাঁকির আশঙ্কা রয়েছে। এ কারণে বিমানবন্দরে নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে।


সময়ের আলো/প্রিন্ট/এমকে
  বিষয়:   শাহজালাল  আটক  টাকা  পণ্য 


Advertisement
Loading...
Loading...
বিজনেস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: