ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, কারা পাবেন

সময়ের আলো ডেস্ক

বিজনেস

ব্যাংকে না গিয়েই ডিজিটাল মাধ্যমে সর্বোচ্চ ৫০ হাজার টাকা ঋণ নিতে পারবেন প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ। ক্ষুদ্র উদ্যোক্তা, নারী, প্রতিবন্ধী ব্যক্তি,

2026-11-13T19:04:01+00:00
2026-11-13T19:04:01+00:00
 
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
বিজনেস
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, কারা পাবেন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৭:০৪ পিএম 
প্রতীকী ছবি
ব্যাংকে না গিয়েই ডিজিটাল মাধ্যমে সর্বোচ্চ ৫০ হাজার টাকা ঋণ নিতে পারবেন প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ। ক্ষুদ্র উদ্যোক্তা, নারী, প্রতিবন্ধী ব্যক্তি, তৃতীয় লিঙ্গের মানুষ ও শিক্ষার্থীদের আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে ১০০ কোটি টাকার আবর্তনশীল তহবিল চালু করছে বাংলাদেশ ব্যাংক।

এই কর্মসূচির আওতায় গ্রামীণ জনগোষ্ঠী, প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দা, ক্ষুদ্র নারী উদ্যোক্তা এবং ১৮ থেকে ২৫ বছর বয়সী শিক্ষার্থীরা ঋণ পাওয়ার সুযোগ পাবেন। মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ঋণের আবেদন, অর্থ গ্রহণ এবং কিস্তি পরিশোধ করা যাবে।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) সাবেক মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরী বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর অনেক ঋণগ্রহীতাই ঋণ পরিশোধে আন্তরিক। প্রয়োজনে নিজেদের সম্পদ বিক্রি করেও তারা ঋণ ফেরত দেন। তাই এই জনগোষ্ঠীকে ঋণ দেওয়ার ক্ষেত্রে গুরুত্ব দেওয়া যেতে পারে।


বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ১০ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করে ঋণ ব্যবহারের সক্ষমতা ও আত্মবিশ্বাস বাড়ার সঙ্গে সঙ্গে অনেকে সময় মতো ঋণ পরিশোধ করেছেন। এভাবে ধাপে ধাপে ঋণের সীমা ১০ হাজার থেকে ২০ হাজার, ২০ হাজার থেকে ৩০ হাজার এবং বর্তমানে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত উন্নীত হয়েছে।

তিনি মনে করেন, এ উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।

কর্মসূচির আওতায় ঋণের মেয়াদ সর্বোচ্চ ১২ মাস এবং সুদ বা মুনাফার হার সর্বোচ্চ ৯ শতাংশ নির্ধারণ করা হয়েছে। ক্ষুদ্র ব্যবসা, আত্মকর্মসংস্থান, শিক্ষা ও দক্ষতা উন্নয়নে এ অর্থ ব্যবহার করা যাবে বলে আশা করা হচ্ছে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   ব্যাংক  না গিয়েই  মিলবে  ৫০ হাজার টাকা  ঋণ  কারা  পাবেন 


Advertisement
Loading...
Loading...
বিজনেস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: