শীতের সবজি এখনও নাগালে নেই, চড়া অন্য পণ্যের দামও

নিজস্ব প্রতিবেদক

বিজনেস

রাজধানীতে শীতের আগমনী বার্তা মিললেও বাজারে এর প্রভাব পড়তে শুরু করেনি। সাধারণত শীতের শুরুতে মৌসুমি সবজির সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে

2026-11-13T12:25:45+00:00
2026-11-13T12:37:07+00:00
 
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
বিজনেস
শীতের সবজি এখনও নাগালে নেই, চড়া অন্য পণ্যের দামও
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১২:২৫ পিএম  আপডেট: ১৩.১১.২০২৬ ১২:৩৭ পিএম
সংগৃহীত ছবি
রাজধানীতে শীতের আগমনী বার্তা মিললেও বাজারে এর প্রভাব পড়তে শুরু করেনি। সাধারণত শীতের শুরুতে মৌসুমি সবজির সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে দামও কমতে থাকে। তবে এবার এখনো সেই চিত্র দেখা যাচ্ছে না। রাজধানীর বাজারগুলোতে বেশির ভাগ সবজি বিক্রি হচ্ছে চড়া দামে। একই সঙ্গে মাছ, মাংস ও ডিমের দামেও স্বস্তি নেই। ফলে নিত্যপণ্য কিনতে গিয়ে হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা।

শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বিক্রেতারা বলছেন, শীতের মৌসুম এখনো পুরোপুরি শুরু হয়নি। বাজারে নতুন শীতকালীন সবজির সরবরাহও পর্যাপ্ত নয়। আরও কিছুদিন পর এসব সবজির সরবরাহ বাড়লে দাম কমতে পারে।

বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি নতুন আলু বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৬০ টাকা এবং পুরোনো আলু ৩০ টাকা। কাঁচা মরিচ ১২০, গোল বেগুন ১০০, লম্বা বেগুন ৬০ থেকে ৮০, করলা ৮০ থেকে ১০০, শিম ৮০ থেকে ১২০, শসা ১০০ এবং গাজর ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আকারভেদে প্রতি কেজি ফুলকপি মিলছে ৫০ থেকে ৮০ টাকায়। এ ছাড়া ঝিঙে, পটল, চিচিঙ্গা, ঢেঁড়স ও মূলা বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে।

মাছের বাজারেও ক্রেতাদের স্বস্তি নেই। প্রতি কেজি রুই মাছ বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩৮০ টাকা, বড় তেলাপিয়া ১৮০ থেকে ২০০ টাকা, সিলভার কার্প ও গ্রাস কার্প ১৮০ থেকে ২০০ টাকা এবং পাঙাশ ১৬০ থেকে ২৫০ টাকায়। এ ছাড়া কাতলা ৩৫০ থেকে ৩৮০, চাষের কই ২০০ থেকে ২২০ এবং পাবদা ৩৮০ থেকে ৪২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ইলিশের দামও রয়েছে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ৮০০ থেকে ২ হাজার ৩০০ টাকায়। বড় আকারের ইলিশের দাম উঠেছে ২ হাজার ৬০০ টাকারও বেশি।


ডিমের বাজারেও দামের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। প্রতি ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫০ টাকা এবং সাদা ডিম ১৩০ থেকে ১৩৫ টাকায়। এতে প্রতিদিনের বাজার খরচ সামলাতে বাড়তি চাপের মুখে পড়ছেন ক্রেতারা।

মাংসের দামেও উল্লেখযোগ্য পরিবর্তন নেই। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৯০ টাকা এবং সোনালি মুরগি ২৪০ থেকে ৩৩০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংসের কেজি ৮০০ থেকে ৮৫০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ২০০ থেকে ১ হাজার ২৫০ টাকা। বিক্রেতাদের ভাষ্য, আগের সপ্তাহের তুলনায় এসব পণ্যের দামে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি।

ধুপখোলা বাজারের সবজি বিক্রেতা সিজান রহমান বলেন, এখনো বাজারে তেমন নতুন সবজি আসেনি। নতুন সবজির সরবরাহ বাড়লে দাম কমবে। আরও এক সপ্তাহ পর সবজির দাম কিছুটা কমতে পারে। বাজারে যখন একই সবজির কয়েক ধরনের সরবরাহ দেখা যাবে, তখন বুঝতে হবে দাম কমতে শুরু করেছে।

সূত্রাপুর বাজারে কেনাকাটা করতে আসা শেখ নাঈম বলেন, বাজারের অবস্থা এখনো আগুন। অনেক সবজির দাম বেশি হওয়ায় কিনতে পারছি না। এভাবে চলতে থাকলে সংসার চালানো কঠিন হয়ে যাবে। মাছের বাজারেও একই অবস্থা। মাছ কিনতে গিয়ে শেষ পর্যন্ত ফিরে এসেছি। যে মাছ আগে ৮০০ টাকায় পাওয়া যেত, এখন তা ১ হাজার ২০০ টাকাতেও মিলছে না। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এভাবে বাড়তে থাকলে সাধারণ মানুষের সংসার চালানো দায় হয়ে পড়বে।

সময়ের আলো/জোই
  বিষয়:   বাজারদর  সবজির দাম  মাছের দাম  মাংসের দাম  ডিমের দাম  নিত্যপণ্যের বাজার  রাজধানীর বাজার  শীতকালীন সবজি  দ্রব্যমূল্য  ঢাকা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
বিজনেস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: