সরকারের কাছে ৬ হাজার কোটি টাকা চায় ইসলামী ব্যাংক

সময়ের আলো ডেস্ক

বিজনেস

সরকারের কাছে ৬ হাজার কোটি টাকা ইক্যুইটি বিনিয়োগ চেয়েছে ইসলামী ব্যাংক পিএলসি। প্রস্তাবটি অনুমোদিত হলে ব্যাংকটির ৭৮ দশমিক ৮ শতাংশ

2026-11-13T21:32:08+00:00
2026-11-13T21:32:08+00:00
 
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
বিজনেস
সরকারের কাছে ৬ হাজার কোটি টাকা চায় ইসলামী ব্যাংক
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৯:৩২ পিএম 
ইসলামী ব্যাংক পিএলসি। ছবি : সংগৃহীত
সরকারের কাছে ৬ হাজার কোটি টাকা ইক্যুইটি বিনিয়োগ চেয়েছে ইসলামী ব্যাংক পিএলসি। প্রস্তাবটি অনুমোদিত হলে ব্যাংকটির ৭৮ দশমিক ৮ শতাংশ শেয়ারের মালিকানা ও ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ সরকারের হাতে যেতে পারে। এতে দেশের অন্যতম বৃহৎ বেসরকারি ব্যাংকটি কার্যত সরকারি মালিকানায় চলে আসবে।

ব্যাংকটির পরিশোধিত মূলধন ১ হাজার ৬০৯ কোটি ৯৯ লাখ টাকা থেকে বাড়িয়ে ৭ হাজার ৬০৯ কোটি ৯৯ লাখ টাকা করতে ১০ টাকা অভিহিত মূল্যের ৬০০ কোটি নতুন শেয়ার ইস্যুর প্রস্তাব দেওয়া হয়েছে।

গত ৪ এপ্রিল বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া 'ক্যাপিটাল রেস্টোরেশন প্ল্যান ২০২৭-২০৩৩'-এ এ প্রস্তাব তুলে ধরে ব্যাংকটি। এর পরিপ্রেক্ষিতে গত ৯ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে চিঠি দিয়ে সরকারের মতামত জানতে চায় কেন্দ্রীয় ব্যাংক।

ব্যাংকটির এক কর্মকর্তা জানান, নতুন শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত করলে সাবেক মালিকদের আবারও প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হতে পারে। সরকারি বিনিয়োগে মূলধন ঘাটতি কমার পাশাপাশি এস আলম-সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের মালিকানার অনুপাতও কমবে।


তবে প্রস্তাবটির সমালোচনা করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এইচ মনসুর। তাঁর ভাষায়, 'পৃথিবীর সব সরকার যখন ব্যাংক খাত থেকে বের হয়ে গেছে, তখন আমরা ঢুকছি। সরকারি মালিকানা খুবই অদক্ষ, সরকারি ব্যাংকগুলোর দিকে তাকালেই তা স্পষ্ট।'

অন্যদিকে সিপিডির ডিস্টিংগুইশড ফেলো ফাহমিদা খাতুন মনে করেন, ব্যাংকের মূলধন পরিস্থিতি ও সম্পদের গুণগত মান যাচাই করেই সিদ্ধান্ত নেওয়া উচিত।

ব্যাংকটির আর্থিক পরিস্থিতিও উদ্বেগজনক। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নিট লোকসান হয়েছে ৩ হাজার ৩০৩ কোটি টাকা। সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৬০০ কোটি টাকা। পাশাপাশি প্রভিশন ঘাটতি রয়েছে ৮৫ হাজার ৮৮৬ কোটি টাকা।

উল্লেখ্য, এস আলম গ্রুপ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর হাতে থাকা ব্যাংকটির প্রায় ৮১ দশমিক ৫৯ থেকে ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার আদালতের আদেশে জব্দ রয়েছে। নতুন বিনিয়োগের প্রস্তাব ঘিরে এখন ব্যাংকটির মালিকানা ও ভবিষ্যৎ নিয়ন্ত্রণ নিয়ে নতুন আলোচনা তৈরি হয়েছে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   সরকার  ৬ হাজার কোটি  টাকা  ইসলামী ব্যাংক 


Advertisement
Loading...
Loading...
বিজনেস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: