টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কত

নিজস্ব প্রতিবেদক

বিজনেস

দেশের বাজারে টানা পাঁচ দফায় কমেছে স্বর্ণের দাম। এতে প্রতি ভরিতে দাম কমেছে ১২ হাজার ৭২ টাকা। সর্বশেষ আজ শনিবার

2026-11-14T13:13:32+00:00
2026-11-14T13:13:32+00:00
 
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
বিজনেস
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১:১৩ পিএম 
স্বর্ণের দাম কমার প্রবণতা অব্যাহত রয়েছে। ছবি : সংগৃহীত
দেশের বাজারে টানা পাঁচ দফায় কমেছে স্বর্ণের দাম। এতে প্রতি ভরিতে দাম কমেছে ১২ হাজার ৭২ টাকা। সর্বশেষ আজ শনিবার (১৪ নভেম্বর) ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকায়। ২১ ক্যারেটের দাম ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।

এর আগে ৬ ও ১১ নভেম্বর দুই দফায় ভরিতে মোট ৫ হাজার ৪৮২ টাকা কমানো হয়। এরপর বৃহস্পতিবার ২ হাজার ২১৬ টাকা এবং শুক্রবার ২ হাজার ১৫৮ টাকা কমে। সর্বশেষ আজকের দর কমানোর মধ্য দিয়ে পাঁচ দফায় মোট ১২ হাজার ৭২ টাকা কমল স্বর্ণের দাম।


বাজুস জানিয়েছে, দেশের বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও স্বর্ণের দরপতন অব্যাহত রয়েছে। গত এক মাসে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম কমেছে ২৬৭ ডলার।

এদিকে স্বর্ণের দাম কমলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৪৯৯ টাকায়।

বাজুসের নির্ধারিত স্বর্ণ ও রুপার দামের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। তাই অলংকার বিক্রির সময় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায়ের সুযোগ নেই।


সময়ের আলো/এমকে
  বিষয়:   টানা পাঁচ দফা  স্বর্ণ  দাম  ভরি 


Advertisement
Loading...
Loading...
বিজনেস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: