টিসিবির নতুন ডিলার বাছাইয়ে মাঠপর্যায়ে তদন্ত

নিজস্ব প্রতিবেদক

বিজনেস

ডিলার নিয়োগে অনিয়ম ও পক্ষপাতের সুযোগ কমাতে অনলাইনভিত্তিক নতুন ব্যবস্থা চালু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এ ব্যবস্থায় আবেদন

2026-11-13T23:44:20+00:00
2026-11-13T23:44:20+00:00
 
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
বিজনেস
টিসিবির নতুন ডিলার বাছাইয়ে মাঠপর্যায়ে তদন্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১১:৪৪ পিএম 
ছবি : সংগৃহীত
ডিলার নিয়োগে অনিয়ম ও পক্ষপাতের সুযোগ কমাতে অনলাইনভিত্তিক নতুন ব্যবস্থা চালু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এ ব্যবস্থায় আবেদন গ্রহণ থেকে শুরু করে তথ্য যাচাই ও মূল্যায়ন পর্যন্ত কয়েকটি ধাপে নিয়োগ কার্যক্রম পরিচালিত হচ্ছে। আগামী ডিসেম্বরের মধ্যে অন্তত অর্ধেক ডিলার নিয়োগ শেষ করার পরিকল্পনা রয়েছে সংস্থাটির। বাকি নিয়োগও আসন্ন রমজানের আগে সম্পন্ন করতে চায় টিসিবি। এমনটাই জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস।

টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ জানান, আগের মতো সরাসরি বা ম্যানুয়াল পদ্ধতিতে নয়, এখন ঘরে বসেই অনলাইনে ডিলার হওয়ার আবেদন করা যাচ্ছে। আবেদনকারীরা অনলাইনেই তাদের আবেদনের সবশেষ অবস্থা জানতে পারবেন।

নতুন ব্যবস্থায় আবেদনগুলো সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হচ্ছে। সেখানে আবেদনকারীদের দেওয়া তথ্য যাচাইয়ের পাশাপাশি মাঠপর্যায়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তিন সদস্যের মূল্যায়ন কমিটি নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে। কমিটিতে বাণিজ্য মন্ত্রণালয়ের একজন প্রতিনিধিও রয়েছেন।


টিসিবি চেয়ারম্যানের ভাষ্য, সব জেলার তদন্ত প্রতিবেদন এখনও হাতে আসেনি। ফলে নিয়োগের অগ্রগতি অনেকটাই জেলা প্রশাসনের প্রতিবেদন জমা দেওয়ার ওপর নির্ভর করছে।

উল্লেখ্য, ২০২৬ সালে যেসব ডিলারের লাইসেন্স নবায়নের কথা ছিল, তাদের নবায়নের সময়সীমা তিন মাস বাড়ানোর পর নতুন ডিলার নিয়োগের উদ্যোগ নেয় টিসিবি। সংস্থাটির লক্ষ্য, নতুন পদ্ধতিতে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি পণ্য বিতরণ কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা।


সময়ের আলো/প্রিন্ট/এমকে
  বিষয়:   টিসিবি  নতুন ডিলার  বাছাই  মাঠপর্যায়  তদন্ত 


Advertisement
Loading...
Loading...
বিজনেস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: