রোনালদোর বিদায়ের পরপরই বড় হার, লজ্জার রেকর্ড পর্তুগালের

ক্রীড়া ডেস্ক

খেলা

ডেনমার্কের কাছে হারে লজ্জার রেকর্ড গড়েছে পর্তুগাল। লিজেন্ড ক্রিশ্চিয়ানো রোনালদোর অনুপস্থিতিতে শনিবার সন্ধ্যায় ঘরের মাঠে ডেনমার্কের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত

2026-11-15T08:44:39+00:00
2026-11-15T08:51:42+00:00
 
  রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
খেলা
রোনালদোর বিদায়ের পরপরই বড় হার, লজ্জার রেকর্ড পর্তুগালের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৮:৪৪ এএম  আপডেট: ১৫.১১.২০২৬ ৮:৫১ এএম
ঘরের মাঠে ডেনমার্কের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত পর্তুগাল । ছবি : সংগৃহীত
ডেনমার্কের কাছে হারে লজ্জার রেকর্ড গড়েছে পর্তুগাল। লিজেন্ড ক্রিশ্চিয়ানো রোনালদোর অনুপস্থিতিতে শনিবার সন্ধ্যায় ঘরের মাঠে ডেনমার্কের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত পর্তুগাল। রোনালদোকে ছাড়া ২৩ বছরের বেশি সময়ের মধ্যে এত বড় হারের সম্মুখীন হয়নি দলটি।

দেশের মাটিতে কোনো অফিসিয়াল ম্যাচে এটাই তাদের সবচেয়ে বড় হার।

দ্বিতীয়ার্ধে স্বাগতিকদের ওপর ছড়ি ঘুরিয়েছে ডেনমার্ক। রুবেন দিয়াসের হ্যান্ডবলে ৪৩তম মিনিটে পেনাল্টি থেকে গোলমুখ খোলেন পিয়েরে এমিল হোজবার্গ। ৫০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সাত মিনিট পর দ্বিতীয় গোল করেন রাসমুস হয়লুন্দ। পর্তুগালের ভোগান্তির শেষ হয়নি। ৭৫তম মিনিটে ডেনমার্কের চতুর্থ গোল করেন জোয়াকিম অ্যান্ডারসন। ঘরের মাঠে তারা প্রথমবার চার গোলে পিছিয়ে পড়ে। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে মুখ বাঁচানো গোল করে ব্যবধান কমান বার্নার্ডো সিলভা।

আন্তর্জাতিক ফুটবল থেকে রোনালদো অবসর নেওয়ার পর প্রথম ম্যাচ খেলতে নেমেছিল পর্তুগাল। তাকে শ্রদ্ধাও জানানো হয় বিভিন্ন উদ্যোগের মাধ্যমে। কিন্তু সাবেক অধিনায়ককে বিদায় জানানোর রাতটি দল ও ভক্তদের জন্য পরিণত হলো দুঃখজনক।


শেষবার ২০০৩ সালের ৬ সেপ্টেম্বর রোনালদোকে ছাড়া হেরেছিল পর্তুগাল। স্পেন তাদের বিপক্ষে ৩-০ গোলে জিতেছিল। ওই বছর ২০ আগস্ট কাজাখস্তানের বিপক্ষে ‘দ্য ডনস’-এর প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলার কয়েক সপ্তাহ পর ওই পরাজয় দেখেছিল পর্তুগিজরা।

২০২১ সালের ১৯ জুন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে জার্মানির কাছে ৪-২ গোলে হারের পর প্রথমবার চার গোলের ব্যাবধানে হেরেছিল পর্তুগাল। আরও নির্মম ব্যাপার হলো তারা তাদের ইতিহাসে প্রথমবার ঘরের মাঠে কোনো ম্যাচে চার গোলে পিছিয়ে পড়েছিল। বার্নার্ডো সিলভা ইনজুরি টাইমে একটি গোল করে ব্যবধান কমান।

২০১০ সালের ৩ সেপ্টেম্বরের পর এই প্রথমবার ঘরের মাঠে চার গোল হজম করল পর্তুগাল। ১৬ বছর আগের সেই ম্যাচে গুইমারায়েসে সাইপ্রাসের সঙ্গে ৪-৪ গোলে ড্র করেছিল তারা।

সময়ের আলো/এসকে

  বিষয়:   রোনালদো  বিদায়  পরপরই  বড় হার  অবাঞ্ছিত  রেকর্ড  পর্তুগাল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: