শ্রাবণের ভুলে স্বপ্নভঙ্গ, যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

ক্রীড়া ডেস্ক

খেলা

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। ম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত গোলশূন্য সমতা থাকলেও

2026-11-15T01:56:20+00:00
2026-11-15T01:56:20+00:00
 
  রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
খেলা
শ্রাবণের ভুলে স্বপ্নভঙ্গ, যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ১:৫৬ এএম 
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ছবি : সংগৃহীত
সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। ম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত গোলশূন্য সমতা থাকলেও গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের ভুলে শেষ দিকে গোল হজম করে বাংলাদেশ। পাকিস্তানের আব্দুল সামাদের করা সেই একমাত্র গোলে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে দলটি।

এমন হারে হতাশা প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তবে একটি ম্যাচের ফল দিয়ে দেশের ফুটবলের ব্যর্থতা বিচার না করে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (১৪ নভেম্বর) ম্যাচ শেষে মিক্সড জোনে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি বলেন, ‘শেষদিকে গোল খেয়ে আমরা আশাহত হয়েছি। শ্রাবণ যে ভুল করেছে, তা না হলে ভালো হতো। এ ধরনের ম্যাচে এমন ভুল অপ্রত্যাশিত। যেহেতু হয়ে গেছে, কিছু তো করার নেই। একটা ম্যাচ দিয়েই ফুটবলের যে ব্যর্থতা, তা বিচার করা যায় না। আমরা আশাবাদী, দল আস্তে আস্তে এগোবে। এটা নিয়ে এত হুড়োহুড়ির কিছু নেই।’

বাংলাদেশ শুরু থেকেই জিততে হবে—এমন চাপ নিয়ে খেলেছে বলে মনে করেন আমিনুল হক। তাঁর মতে, এই চাপের কারণে খেলায় পাস, প্রেসিং ও আক্রমণে ঘাটতি ছিল।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমি মনে করি, ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। তবে বাংলাদেশ দলের কাছে যে প্রত্যাশা ছিল, তারা শ্রীলঙ্কার সঙ্গে যে ম্যাচটি খেলেছে, পাকিস্তানের বিপক্ষে সেই খেলাটা খেলতে পারেনি। মনে হচ্ছিল, তারা চাপে ছিল। ফুটবলাররা শুরু থেকে জিততেই হবে—এমন চাপ নিয়ে খেলেছে। ফলে তাদের পাস, প্রেসিং ও আক্রমণে অনেক ঘাটতি ছিল। পাকিস্তান সুযোগের অপেক্ষায় ছিল, শেষ মুহূর্তে সেটি পেয়েই কাজে লাগিয়েছে।’


ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত বাংলাদেশের গোল করার সম্ভাবনা ছিল বলেও মনে করেন তিনি। তবে ছোট একটি ভুলে সেই সম্ভাবনা শেষ হয়ে যায় বলে জানান প্রতিমন্ত্রী।

তিনি আরও বলেন, ‘আমরা আশা করছিলাম, শেষ মুহূর্ত পর্যন্ত গোল করার সুযোগ থাকবে। কিন্তু দুর্ভাগ্যবশত ছোট একটি ভুল করে ফেলেছি। সমস্যা নেই, আমরা পরবর্তী সময়ের জন্য প্রস্তুত হই। আশা করি, সেখানে ভালো করব।’

বাংলাদেশের বিদায়ের পর আগামী ১৭ নভেম্বর সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। তবে ফাইনালে বাংলাদেশ না থাকায় প্রতিযোগিতার উন্মাদনা কমে গেছে বলে মনে করেন ক্রীড়া প্রতিমন্ত্রী।

এ প্রসঙ্গে আমিনুল হক বলেন, ‘ফাইনাল তার রং হারিয়েছে। সেখানে আর উন্মাদনা থাকবে না। বাংলাদেশ যেহেতু নেই, সেখানে উন্মাদনার প্রশ্নই আসে না।’

সময়ের আলো/এসএকে
  বিষয়:   শ্রাবণ  ভুল  স্বপ্নভঙ্গ  ক্রীড়া প্রতিমন্ত্রী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: