কালিয়াকৈরে ১৮ পোশাক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে শ্রমিক আন্দোলনের অস্থিরতার মধ্যেই গাজীপুরের কালিয়াকৈরে প্রায় ১৮টি পোশাক কারখানা ছুটি ঘোষণা করা

2026-11-15T11:13:02+00:00
2026-11-15T11:13:02+00:00
 
  রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
কালিয়াকৈরে ১৮ পোশাক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ১১:১৩ এএম 
পোশাক কারখানার গেটে সাঁটিয়ে দেওয়্বা হয়েছে বন্ধের ঘোষণা। ছবি : সময়ের আলো
ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে শ্রমিক আন্দোলনের অস্থিরতার মধ্যেই গাজীপুরের কালিয়াকৈরে প্রায় ১৮টি পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণা করা হয়েছে সাতটি পোশাক কারখানা।

সরেজমিনে রোববার (১৫ নভেম্বর) সকালে উপজেলার বিভিন্ন কারখানায় এমন চিত্র দেখা গেছে।

সকাল থেকে পোশাক শ্রমিকরা কাজে যোগদানের জন্য কারখানা ফটকে আসলেও বন্ধের নোটিশ পেয়েই তারা ফিরে যেতে শুরু করেছে। উপজেলাধীন পল্লীবিদ্যুৎ এলাকায় এপেক্স ফুটওয়্যার, এপেক্স হোল্ডিং, ইকোটেক্স, ডিভাইন, সফিপুর, রতনপুর এলাকার করণীসহ ৭টি কারখানার ফটকে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার নোটিশ টানানো রয়েছে।

এদিকে, মহাসড়কের বিভিন্ন পয়েন্টে শ্রমিকদের জড়ো হতে দেখা গেছে। মহাসড়কে নাশকতা ও অপ্রীতিকর ঘটনা ঠেকাতে মোতায়েন করা হয়েছে ১৩ প্লাটুন বিজিবি, ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য, ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে গত কয়েকদিন ধরে কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধ, বিক্ষোভ ও ভাঙচুরসহ অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এ পরিস্থিতিতে শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম জানান, মহাসড়ক সহ বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। তবে মূলত এখন যারা নাশকতা করছে তারা মূলত আওয়ামী লীগের কর্মীরা। এ ঘটনায় শনিবার অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেফতার করা হয়।

সময়ের আলো/আতা
  বিষয়:   মজুরি  দাবি  শ্রমিক আন্দোলন  অস্থিরতা  গাজীপুর  কালিয়াকৈর  পোশাক কারখানা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: