মিনিস্ট্রোকেও বাড়ে ভুলে যাওয়ার ঝুঁকি

সময়ের আলো ডেস্ক

ফিচার

আমরা জানি, স্ট্রোকের কারণে ডিমেনশিয়ার ঝুঁকি বাড়ে এবং স্ট্রোক যত গুরুতর হয়, এই ঝুঁকিও তত বেশি। তবে নতুন এক গবেষণায়

2026-11-16T15:25:54+00:00
2026-11-16T15:27:07+00:00
 
  সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
ফিচার
মিনিস্ট্রোকেও বাড়ে ভুলে যাওয়ার ঝুঁকি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৩:২৫ পিএম  আপডেট: ১৬.১১.২০২৬ ৩:২৭ পিএম
মিনি স্ট্রোক বা ট্রানজিয়েন্ট ইস্কেমিক অ্যাটাকের কারণে ডিমেনশিয়ার ঝুঁকি বাড়তে পারে। ছবি : সংগৃহীত
আমরা জানি, স্ট্রোকের কারণে ডিমেনশিয়ার ঝুঁকি বাড়ে এবং স্ট্রোক যত গুরুতর হয়, এই ঝুঁকিও তত বেশি। তবে নতুন এক গবেষণায় দেখা গেছে, বড় ধরনের স্ট্রোক ছাড়াও মিনি স্ট্রোক বা ট্রানজিয়েন্ট ইস্কেমিক অ্যাটাকের (টিআইএ) কারণে ডিমেনশিয়ার ঝুঁকি বাড়তে পারে।

স্ট্রোক ও টিআইএ- উভয় ক্ষেত্রেই মস্তিষ্কের কোনো অংশে রক্ত সরবরাহ বাধাগ্রস্ত বা বন্ধ হয়ে যায়। এর ফলে কথা বলতে অসুবিধা, মুখ, হাত বা পায়ে অসাড়তা, দুর্বলতা কিংবা পক্ষাঘাতের মতো উপসর্গ দেখা দিতে পারে। তবে, টিআইএর ক্ষেত্রে রক্ত সরবরাহে বাধা ও উপসর্গ সাময়িক হয়। সাধারণত কয়েক মিনিটের মধ্যে উপসর্গ চলে যায় এবং মস্তিষ্কের টিস্যুতে দৃশ্যমান ক্ষতি হয় না।

২০২৬ সালের ২৭ অক্টোবর ‘নিউরোলজি’ সাময়িকীতে প্রকাশিত গবেষণায় ১ লাখ ১৩ হাজার ৮১ জনকে অন্তর্ভুক্ত করা হয়। তাদের গড় বয়স ছিল ৭০ বছর। অংশগ্রহণকারীদের প্রথমবার টিআইএ হয়েছিল, তবে আগে ডিমেনশিয়ার কোনো ইতিহাস ছিল না। গবেষকরা বয়স, লিঙ্গ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন স্বাস্থ্যগত বৈশিষ্ট্যের ভিত্তিতে তাদের এমন ব্যক্তিদের সঙ্গে তুলনা করেন, যাদের স্ট্রোক বা ডিমেনশিয়ার ইতিহাস ছিল না। পাশাপাশি প্রথমবার স্ট্রোক হওয়া ব্যক্তিদের সঙ্গেও তুলনা করা হয়।


গবেষণায় অংশগ্রহণকারীদের গড়ে ৭ বছর পর্যবেক্ষণ করা হয়। এ সময়ে টিআইএ হওয়া ব্যক্তিদের ১৯ শতাংশের ডিমেনশিয়া শনাক্ত হয়। স্ট্রোক হওয়া ব্যক্তিদের ক্ষেত্রে এ হার ছিল ২০ শতাংশ।

অন্যদিকে, যাদের স্ট্রোক বা টিআইএর ইতিহাস ছিল না, তাদের মধ্যে ডিমেনশিয়া শনাক্তের হার ছিল ১৫ শতাংশ।

গবেষণার ফলাফলে দেখা যায়, স্ট্রোকের তুলনায় টিআইএ হওয়া ব্যক্তিদের ডিমেনশিয়ার ঝুঁকি ২ দশমিক ৫ গুণ বেশি ছিল।

গবেষকরা বলছেন, টিআইএর উপসর্গ অল্প সময়ের মধ্যে সেরে গেলেও একে অবহেলা করা উচিত নয়। ডিমেনশিয়া ও হৃদ্‌রোগের ঝুঁকি কমাতে নিয়মিত ব্যায়াম এবং উদ্ভিদভিত্তিক খাবার গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে মাইন্ড ডায়েট ও মেডিটেরানিয়ান ডায়েট অনুসরণ উপকারী হতে পারে।

সূত্র : হার্ভাড হেলথ পাবলিশিং

সময়ের আলো/মহু
  বিষয়:   মিনিস্ট্রোক  ডিমেনশিয়া  স্মৃতিশক্তি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: