জাবিতে নিষিদ্ধ সংগঠনের তৎপরতার প্রতিবাদে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তাদের সমাবেশ

জাবি প্রতিনিধি

শিক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে সমাবেশ করেছেন জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের নেতারা। এ সময়

2026-11-16T18:05:05+00:00
2026-11-16T18:05:05+00:00
 
  সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
শিক্ষা
জাবিতে নিষিদ্ধ সংগঠনের তৎপরতার প্রতিবাদে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তাদের সমাবেশ
জাবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৬:০৫ পিএম 
জাবিতে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে সমাবেশ করেছেন জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের নেতারা। ছবি : সময়ের আলো
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে সমাবেশ করেছেন জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের নেতারা। এ সময় নিষিদ্ধ সংগঠনের তৎপরতা প্রতিহত করতে ঐক্যবদ্ধ অবস্থানের পাশাপাশি সরকারকে আরও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সোহেল রানা বলেন, সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। তবে বিভিন্ন গোষ্ঠী সেই পরিকল্পনা বাস্তবায়নের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। এসব অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করতে হবে।

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ নজরুল ইসলাম অভিযোগ করেন, আওয়ামী লীগ আবারও জ্বালাও-পোড়াও ও সহিংস রাজনীতি শুরুর চেষ্টা করছে। তবে নতুন প্রজন্ম এ ধরনের রাজনীতি মেনে নেবে না বলে মন্তব্য করেন তিনি।


উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামসুল আলম বলেন, আগামী ১৯ নভেম্বর নিষিদ্ধ ছাত্রলীগের লকডাউন কর্মসূচির ঘোষণা উদ্বেগজনক। এ পরিস্থিতিতে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর ঐক্যবদ্ধ অবস্থান প্রয়োজন।

তিনি আরও অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের ফটক বন্ধের ঘটনায় ছাত্রলীগের পাঁচ থেকে ছয়জন নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হলেও তাদের গ্রেপ্তারে কার্যকর উদ্যোগ দেখা যায়নি। এ বিষয়ে ঢাকা জেলার পুলিশ সুপারকে অবহিত করার পরও কোনো অগ্রগতি হয়নি বলে জানান তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা প্রকাশ করে শামসুল আলম ফ্যাসিবাদী শক্তির অপতৎপরতা প্রতিরোধে সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় ও দেশের স্বার্থে আন্দোলনের পক্ষের রাজনৈতিক ও সামাজিক শক্তিগুলোর ঐক্য বজায় রাখার ওপর গুরুত্ব দেন সমাবেশের বক্তারা।


সময়ের আলো/এমকে
  বিষয়:   জাবি  নিষিদ্ধ  সংগঠন  প্রতিবাদ  জাতীয়তাবাদী  শিক্ষক  কর্মকর্তা  সমাবেশ 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: