‘দেশের ৫০৩ উপজেলায় টেকনিক্যাল স্কুল-কলেজ প্রতিষ্ঠা করবে সরকার’

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

কারিগরি শিক্ষার সুযোগ বাড়ানো এবং দক্ষ জনশক্তি গড়ে তুলতে দেশের ৫০৩টি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ

2026-11-16T19:08:19+00:00
2026-11-16T19:14:41+00:00
 
  সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
শিক্ষা
‘দেশের ৫০৩ উপজেলায় টেকনিক্যাল স্কুল-কলেজ প্রতিষ্ঠা করবে সরকার’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৭:০৮ পিএম  আপডেট: ১৬.১১.২০২৬ ৭:১৪ পিএম
ছবি : সংগৃহীত
কারিগরি শিক্ষার সুযোগ বাড়ানো এবং দক্ষ জনশক্তি গড়ে তুলতে দেশের ৫০৩টি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি প্রথম ধাপে ৯টি পলিটেকনিক ইনস্টিটিউট আধুনিকায়ন করা হবে। কারিগরি শিক্ষার মান বাড়াতে ঢেলে সাজানো হবে কারিগরি শিক্ষা বোর্ডও।

সোমবার (১৬ নভেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠানে এসব পরিকল্পনার কথা জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের ৫০৩টি উপজেলায় ৫০৩টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করা হচ্ছে। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসারে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। একই সঙ্গে কারিগরি শিক্ষার মানোন্নয়নে কারিগরি শিক্ষা বোর্ড পুনর্গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি জানান, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট শতভাগ আধুনিকায়ন করা হচ্ছে। এর পাশাপাশি প্রথম ধাপে দেশের আরও আটটিসহ মোট ৯টি পলিটেকনিক ইনস্টিটিউট আধুনিকায়নের পরিকল্পনা রয়েছে।

দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়ন দিয়ে একটি জাতির অগ্রগতি বিচার করা যায় না। দেশের বিপুল জনসংখ্যাকে দক্ষ করে তুলতে পারলে তা সম্পদে পরিণত হবে। তরুণ জনশক্তির উন্নয়নের মধ্য দিয়েই দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব। আজকের নবীন শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়ে তুলবে।


আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবই বিতরণ প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষার্থীদের হাতে নির্ধারিত সময়ে নতুন বই পৌঁছে দিতে সরকার কাজ করছে। আগামী ২৪ ডিসেম্বর শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে নতুন উদ্যোগের কথাও জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি। ভবিষ্যতেও এ ধরনের ঘটনা ঠেকাতে পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে উপজেলা পর্যায়ে সরাসরি প্রশ্নপত্র ছাপানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান।

এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীসহ অন্যরা।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   দেশ  উপজেলা  টেকনিক্যাল স্কুল-কলেজ  সরকার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: