চীন পৌঁছেছেন পুতিন, বৈঠক করবেন ট্রাম্প–শির সঙ্গে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে অংশ নিতে চীনের শেনজেনে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট

2026-11-18T10:21:59+00:00
2026-11-18T10:21:59+00:00
 
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
চীন পৌঁছেছেন পুতিন, বৈঠক করবেন ট্রাম্প–শির সঙ্গে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১০:২১ এএম 
বৈঠকে অংশ নিতে চীনের শেনজেনে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে অংশ নিতে চীনের শেনজেনে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বুধবার (১৮ নভেম্বর) স্থানীয় সময় দিবাগত রাত দুইটার দিকে পুতিনকে বহনকারী উড়োজাহাজটি শেনজেনের বাওআন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস ও চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

চলতি সপ্তাহের শেষ দিকে শেনজেনে অনুষ্ঠিত হওয়ার কথা এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলন। সম্মেলনের ফাঁকে ট্রাম্প, শি জিনপিং ও পুতিনের মধ্যে একটি ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। তিন নেতার এমন বৈঠককে এবারের এপেক সম্মেলনের সবচেয়ে আলোচিত আয়োজন হিসেবে দেখা হচ্ছে। তাদের মধ্যে এ ধরনের ত্রিপক্ষীয় বৈঠক নজিরবিহীন।


চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, শেনজেন বিমানবন্দরে পুতিনকে অভ্যর্থনা জানান চীনা কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটির পঞ্চম সর্বোচ্চ পদধারী সদস্য সাই ছি। তিনি চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের চিফ অব স্টাফ হিসেবেও দায়িত্ব পালন করছেন।

বিমানবন্দরে পুতিনকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। লালগালিচা দিয়ে হেঁটে যাওয়ার সময় মার্চপাস্টে অংশ নেওয়া চীনা সেনাসদস্যরা তাকে অভিবাদন জানান। এ সময় নৃত্যশিল্পীরাও তাকে স্বাগত জানান।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   চীন  পুতিন  বৈঠক  ট্রাম্প 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: