মুকসুদপুর থানায় আগুন দিলো কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ

গোপালগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে থানার আসবাবপত্র, গুরুত্বপূর্ণ

2026-11-19T14:27:45+00:00
2026-11-19T14:27:45+00:00
 
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
মুকসুদপুর থানায় আগুন দিলো কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ
গোপালগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ২:২৭ পিএম 
মুকসুদপুর থানায় আগুন দিলো কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ। ছবি : সংগৃহীত
গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে থানার আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং ভেতরে ও বাইরে থাকা বেশ কয়েকটি গাড়ি পুড়ে গেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। দুপুর ১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। 

স্থানীয়রা জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা সর্বাত্মক লকডাউনকে কেন্দ্র করে সকালে মুকসুদপুর বাসস্ট্যান্ডে জড়ো হন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র হাতে স্লোগান দিতে দিতে মুকসুদপুর থানার সামনে এসে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে থানার ভেতরে ঢুকে হামলা ও ভাঙচুর চালান।

একপর্যায়ে মুকসুদপুর থানার ভেতরে ও বাইরে থাকা গাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন তারা। এতে থানার ভেতরের আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং বাইরে থাকা বেশ কয়েকটি গাড়ি পুড়ে যায়। ঘটনার সময় থানায় পুলিশের কোনো সদস্যকে দেখা যায়নি।

এ বিষয়ে জানতে মুকসুদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তা সম্ভব হয়নি। 

এছাড়া, গোপালগঞ্জের কাশিয়ানীতে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে ককটেল নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং বিএনপির অফিস ভাঙচুর ঘটনাও ঘটেছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   গোপালগঞ্জ  মুকসুদপুর  থানা  হামলা  ভাঙচুর  অগ্নিসংযোগ  আওয়ামী লীগ  ছাত্রলীগ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: