মুফতি তাকি উসমানির বাংলাদেশ সফর স্থগিত

ইসলামের আলো ডেস্ক

ইসলাম

বিশ্ববরেণ্য ইসলামি চিন্তাবিদ, ফকিহ ও মুহাদ্দিস মুফতি মুহাম্মদ তাকি উসমানির নির্ধারিত বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। আগামী ২২ নভেম্বর তার

2026-11-20T16:19:18+00:00
2026-11-20T16:20:01+00:00
 
  শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
ইসলাম
মুফতি তাকি উসমানির বাংলাদেশ সফর স্থগিত
ইসলামের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৪:১৯ পিএম  আপডেট: ২০.১১.২০২৬ ৪:২০ পিএম
মুফতি মুহাম্মদ তাকি উসমানি। ছবি : সংগৃহীত
বিশ্ববরেণ্য ইসলামি চিন্তাবিদ, ফকিহ ও মুহাদ্দিস মুফতি মুহাম্মদ তাকি উসমানির নির্ধারিত বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। আগামী ২২ নভেম্বর তার ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও দেশের বর্তমান পরিস্থিতিতে তিনি সফরে আসছেন না।

শুক্রবার (২০ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মিজানুর রহমান সাঈদ।

মুফতি মিজান সময়ের আলোকে বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তিদের পরামর্শে আপাতত মুফতি তাকি উসমানির সফর স্থগিত করা হয়েছে।

এর আগে আগামী ২২ নভেম্বর রাজধানীর কাওলা নামাপাড়ায় শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ১৫ সালা দস্তারবন্দি মহাসম্মেলন আয়োজনের কথা জানানো হয়েছিল। ওই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে মুফতি তাকি উসমানির উপস্থিত থাকার কথা ছিল। এ ছাড়া সফরকালে ঢাকাসহ দেশের কয়েকটি ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেওয়ার পরিকল্পনাও ছিল তার। সফর শেষে ২৮ নভেম্বর পাকিস্তানে ফিরে যাওয়ার কথা ছিল।

মুফতি তাকি উসমানি পাকিস্তানের বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সভাপতি। তিনি বিখ্যাত তাফসিরগ্রন্থ ‘মাআরিফুল কোরআন’-এর রচয়িতা মুফতি শফি উসমানির ছেলে। হাদিস, ইসলামি ফিকহ, তাসাউফ ও ইসলামি অর্থনীতিতে বিশেষজ্ঞ হিসেবে বিশ্বজুড়ে পরিচিত তিনি।

কর্মজীবনে ১৯৮০ থেকে ১৯৮২ সাল পর্যন্ত পাকিস্তানের কেন্দ্রীয় শরিয়াহ আদালতের বিচারপতি ছিলেন তাকি উসমানি। পরে ১৯৮২ থেকে ২০০২ সাল পর্যন্ত দেশটির সুপ্রিম কোর্টের শরিয়াহ আপিল বেঞ্চে দায়িত্ব পালন করেন।

কোরআনের তাফসির, ইসলামি আইন, অর্থনীতি, রাজনীতি ও তাসাউফসহ বিভিন্ন বিষয়ে তার বহু গ্রন্থ রয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   মুফতি তাকি উসমানি  বাংলাদেশ  সফর  স্থগিত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: