প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ১১:২৫ এএম
ছবি : সংগৃহীত গ্যাস পাইপলাইনের মেরামত ও মিটারিং ব্যবস্থা নির্মাণকাজের জন্য ঢাকা ও মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
সোমবার (২৩ নভেম্বর) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত এসব এলাকার সব শ্রেণির গ্রাহক গ্যাস পাবেন না।
রোববার (২২ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ধামরাই ডিআরএসের মডিফিকেশন ও মিটারিং ব্যবস্থা নির্মাণকাজের জন্য সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।
যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে, সেগুলো হলো—ইসলামপুর, ধামরাই, জয়পুরা, ডাউটিয়া, কালামপুর, শ্রীরামপুর, বারবাড়িয়া, সাঁটুরিয়া, মানিকগঞ্জ সদর ও শিবালয়।
এ ছাড়া নির্ধারিত এলাকাগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ থাকার পাশাপাশি আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
সময়ের আলো/জেডি