ঝড়-বৃষ্টিতে ধসে পড়ল বসতঘর, খোলা আকাশের নিচে পরিবার

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

দেশজুড়ে গত কয়েক দিনের টানা বৃষ্টি ও ঝড়ো বাতাসে মাঝে ঝালকাঠির রাজাপুরে ধসে পড়েছে ধিরাজ সরকারের বসতঘর।গত শনিবার (২১ নভেম্বর)

2026-11-22T14:56:02+00:00
2026-11-22T14:56:02+00:00
 
  রবিবার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সারাদেশ
ঝড়-বৃষ্টিতে ধসে পড়ল বসতঘর, খোলা আকাশের নিচে পরিবার
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ২:৫৬ পিএম 
ঝালকাঠির রাজাপুরে ধসে পড়েছে ধিরাজ সরকারের বসতঘর । ছবি : সময়ের আলো
দেশজুড়ে গত কয়েক দিনের টানা বৃষ্টি ও ঝড়ো বাতাসে মাঝে ঝালকাঠির রাজাপুরে ধসে পড়েছে ধিরাজ সরকারের বসতঘর।

গত শনিবার (২১ নভেম্বর) রাত ২টার দিকে উপজেলার মধ্য সাংগর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিনের অব্যাহত বৃষ্টি ও ঝড়ো বাতাসে ধিরাজ সরকারের বসতঘরটি দুর্বল হয়ে পড়ে। একপর্যায়ে গভীর রাতে ঘরটি ভেঙে পড়ে। এ সময় পরিবারের সদস্যরা ঘুমন্ত অবস্থায় ছিলেন। তবে বিপদের মুহূর্তে তারা দ্রুত ঘর থেকে বের হয়ে নিরাপদে পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। এতে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি।


ধিরাজ সরকার জানান,  হঠাৎ বসতঘর হারিয়ে পরিবারটি এখন চরম অসহায় অবস্থায় পড়েছে। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিতে হয়েছে তাদের। ক্ষতিগ্রস্ত পরিবারটির পক্ষে নতুন করে ঘর নির্মাণ করা কঠিন হয়ে পড়েছে।

সময়ের আলো/এসকে
  বিষয়:   ঝড়-বৃষ্টিতে  ধসে পড়ল বসতঘর  খোলা আকাশের নিচে  পরিবার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: