টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, নারী-শিশুসহ উদ্ধার ৮

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় মানব পাচারের চেষ্টা নস্যাৎ করেছে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনী। এ সময় পাচারের উদ্দেশ্যে জড়ো

2026-11-22T14:40:13+00:00
2026-11-22T14:46:02+00:00
 
  রবিবার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সারাদেশ
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, নারী-শিশুসহ উদ্ধার ৮
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ২:৪০ পিএম  আপডেট: ২২.১১.২০২৬ ২:৪৬ পিএম
ছবি : সময়ের আলো
কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় মানব পাচারের চেষ্টা নস্যাৎ করেছে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনী। এ সময় পাচারের উদ্দেশ্যে জড়ো করা ৫ নারী, ২ পুরুষ ও আট মাস বয়সী এক শিশুসহ মোট ৮ জনকে উদ্ধার করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকায় এ অভিযান চালানো হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১০ পদাতিক ডিভিশনের নেতৃত্বাধীন যৌথ বাহিনী অভিযানটি পরিচালনা করে।

যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, প্রায় ৭০ থেকে ৮০ জন নারী, পুরুষ ও শিশুকে নৌকায় করে সমুদ্রপথে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে লেঙ্গুরবিল এলাকায় জড়ো করা হয়েছিল। গোয়েন্দা তথ্য পাওয়ার পর যৌথ বাহিনীর একটি দল দ্রুত সেখানে পৌঁছে অভিযান শুরু করে।

এ সময় পাচারকারীরা কয়েকজন ভুক্তভোগীকে নিয়ে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে নৌকায় করে সমুদ্রের দিকে পালানোর সময় তারা যৌথ বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে যৌথ বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালান। পরে পাচারকারীরা ঘটনাস্থলে পাচারের উদ্দেশ্যে জড়ো করা ব্যক্তিদের ফেলে পালিয়ে যায়।

অভিযান শেষে ঘটনাস্থল থেকে পাঁচ নারী, দুই পুরুষ ও আট মাস বয়সী এক শিশুকে উদ্ধার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। উদ্ধার হওয়া ব্যক্তিদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


যৌথ বাহিনী সূত্র আরও জানায়, মানব পাচারকারী ও মাদক কারবারিদের বিরুদ্ধে সমন্বিত অভিযান অব্যাহত রয়েছে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযানের পাশাপাশি অপরাধীদের সম্ভাব্য আস্তানা ও চলাচলের পথগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। এসব অভিযানে ইতোমধ্যে উল্লেখযোগ্যসংখ্যক অপরাধীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। চিহ্নিত অপরাধী চক্রের মূল হোতাদের শনাক্ত ও গ্রেপ্তারের কার্যক্রমও চলছে।

মানব পাচার, মাদক চোরাচালানসহ সব ধরনের অপরাধ প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে যৌথ বাহিনী।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, শনিবার রাতে সেনাবাহিনী মালয়েশিয়াগামী আটজন ভুক্তভোগীকে থানায় হস্তান্তর করেছে। তাদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   টেকনাফ  কক্সবাজার  মানব পাচার  যৌথ বাহিনী  বাংলাদেশ সেনাবাহিনী  নারী ও শিশু উদ্ধার  মালয়েশিয়া  থাইল্যান্ড  লেঙ্গুরবিল  মাদক চোরাচালান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: