জেলা প্রশাসনের সহায়তা পেলেন কোমরে শিকল বেঁধে রাস্তায় ঘুরানো সেই বৃদ্ধ

পিরোজপুর প্রতিনিধি

সারাদেশ

পিরোজপুরের জিয়ানগরে সুপারি ও কলা চুরির অভিযোগে কোমরে লোহার শিকল, গলায় সুপারি-কলা বেঁধে রাস্তায় ঘুরানো হতদরিদ্র বৃদ্ধ রুহুল আমিনকে আর্থিক

2026-11-22T14:24:56+00:00
2026-11-22T14:43:00+00:00
 
  রবিবার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সারাদেশ
জেলা প্রশাসনের সহায়তা পেলেন কোমরে শিকল বেঁধে রাস্তায় ঘুরানো সেই বৃদ্ধ
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ২:২৪ পিএম  আপডেট: ২২.১১.২০২৬ ২:৪৩ পিএম
রুহল আমিনকে আর্থিক সহায়তা দেওয়া হলো। ছবি : সময়ের আলো
পিরোজপুরের জিয়ানগরে সুপারি ও কলা চুরির অভিযোগে কোমরে লোহার শিকল, গলায় সুপারি-কলা বেঁধে রাস্তায় ঘুরানো হতদরিদ্র বৃদ্ধ রুহুল আমিনকে আর্থিক সহায়তা দিয়েছেন জেলা প্রশাসন।

শনিবার (২১ নভেম্বর) বিকালে পিরোজপুর জেলা প্রশাসকের নির্দেশে জিয়ানগর উপজেলার ইউএনওর কাযার্লয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. শাহ আলম বৃদ্ধ রুহুল আমিনের হাতে নগদ ১০ হাজার টাকা তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন ইন্দুরকানী সদর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন, ইউপি সদস্য মো. মজনু হোসেন রনি।

বিষয়টি আজ রোববার সকালে নিশ্চিত করে জিয়ানগর উপজেলার ইউএনও কাযার্লয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. শাহ আলম জানান, জেলা প্রশাসকের নির্দেশে বৃদ্ধ রুহল আমিনকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া ওই বৃদ্ধকে পুনঃবার্সনের জন্য সব ধরনের সহযোগিতা করবেন বলে জেলা প্রশাসক আশ্বাস দিয়েছেন।


উল্লেখ্য, গত সোমবার সকালে জিয়ানগর উপজেলার কালাইয়া গ্রামের রুহুল আমিন হাওলাদার পার্শ্ববর্তী আব্দুল হালিম হাওলাদারের কয়েক ছড়ি সুপারি ও এক ফালি কলা চুরি করে এমন অভিযোগ উঠে। পরে স্থানীয়রা তাকে আটক করে সুপারি, ছড়ি ও কলার ফালি তার গলায় ঝুলিয়ে এবং কোমরে সিকল বেঁধে রাস্তায় রাস্তায় জনতার মাঝে ঘোরায় ও নির্যাতন করে। আবার সেই দৃশ্য ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। পরে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠলে এবং বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পেলে জেলা প্রশাসনের নজরে আসে। 

সময়ের আলো/জোই

  বিষয়:   চুরির অভিযোগ  কোমরে শিকল বেধে  রাস্তায় ঘুরানো  বৃদ্ধ  জেলা প্রশাসন  সহায়তা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: