ইউএনওর বদলিতে ক্ষুব্ধ শিবচরবাসী, সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড়

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

সারাদেশ

মাদারীপুরের শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজানের বদলির খবরে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দাদের অনেকে।

2026-11-22T15:15:11+00:00
2026-11-22T15:15:11+00:00
 
  রবিবার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সারাদেশ
ইউএনওর বদলিতে ক্ষুব্ধ শিবচরবাসী, সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড়
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৩:১৫ পিএম 
ইউএনও এইচ এম ইবনে মিজান। ছবি : সময়ের আলো
মাদারীপুরের শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজানের বদলির খবরে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দাদের অনেকে। বদলির খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে এবং তীব্র নিন্দা প্রকাশ করে পোস্ট দিচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাদের দাবি, বদলির আদেশ পুনর্বিবেচনা করে অন্তত আরও দুই বছর তাকে শিবচরে দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হোক।

স্থানীয়দের ভাষ্য, শিবচরে যোগদানের পর থেকে এইচ এম ইবনে মিজান উপজেলার উন্নয়ন, জনকল্যাণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার উদ্যোগে শুরু হওয়া উন্নয়নমূলক কাজগুলোর ধারাবাহিকতা বজায় রাখতে তাকে আরও কিছুদিন শিবচরে রাখা প্রয়োজন।

৩৬তম বিসিএসের কর্মকর্তা এইচ এম ইবনে মিজান ২০২৫ সালের ২৪ আগস্ট শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। দায়িত্ব গ্রহণের পর অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে তার ভূমিকার কথা উল্লেখ করছেন স্থানীয়রা। উপজেলা পরিষদ এলাকাকে সুন্দরভাবে সাজানোসহ বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরছেন তারা।

শিবচরের স্থানীয় বাসিন্দা রিয়াজ রওনক বলেন, ‘একজন ভালো মনের ও জনবান্ধব ইউএনও এইচ এম ইবনে মিজান। তিনি যোগদানের পর থেকে শিবচরের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার হাত ধরে শুরু হওয়া উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখতে তাকে অন্তত আরও দুই বছর শিবচরে প্রয়োজন। তার বদলির আদেশ পুনর্বিবেচনার দাবি জানাই। ব্যক্তি স্বার্থ নয়, এটি শিবচরের বৃহত্তর স্বার্থের দাবি।’

স্থানীয় বাসিন্দা কাওসার হামিদ খান বলেন, ‘এইচ এম ইবনে মিজান একজন মানবিক ও জনবান্ধব ইউএনও। শিবচরে যোগদানের পর থেকে তিনি উপজেলার উন্নয়ন ও জনকল্যাণে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। তার উদ্যোগে শুরু হওয়া উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখতে তাকে অন্তত আরও দুই বছর শিবচরে প্রয়োজন। এ দাবি কোনো ব্যক্তিগত স্বার্থের নয়, বরং শিবচরের বৃহত্তর জনস্বার্থের।’

শিবচর বাজারের ব্যবসায়ী মো. মহিউদ্দিন বলেন, ‘এইচ এম ইবনে মিজান একজন ভালো মনের ও জনবান্ধব ইউএনও। তিনি যোগদানের পর থেকে শিবচরের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তার বদলির আদেশ পুনর্বিবেচনার দাবি জানাই। ব্যক্তি স্বার্থ নয়, এটি শিবচরের বৃহত্তর স্বার্থের দাবি।’


সুশাসনের জন্য নাগরিক (সুজন) শিবচর শাখার সভাপতি আবুল খায়ের খান বলেন, ‘এইচ এম ইবনে মিজান শিবচরে এ পর্যন্ত দায়িত্ব পালন করা ইউএনওদের মধ্যে অন্যতম জনবান্ধব কর্মকর্তা। তিনি যোগদানের পর থেকে অবৈধ ড্রেজার, মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিশেষ করে উপজেলা পরিষদ এলাকাকে সুন্দরভাবে সাজিয়েছেন। এখনো তার বেশ কিছু উন্নয়নমূলক কাজ অসম্পূর্ণ রয়েছে। এ অবস্থায় তার বদলির আদেশ শিবচরের মানুষের জন্য মেনে নেওয়া কষ্টকর। বিষয়টি নিয়ে সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে অসন্তোষ রয়েছে।’

বদলির বিষয়ে ইউএনও এইচ এম ইবনে মিজান সময়ের আলোকে বলেন, ‘বদলির বিষয়টি আমার কাছেও কিছুটা অস্বাভাবিক মনে হয়েছে। শিবচরের কেউ হয়তো চান না আমি এখানে থাকি। তবে মন্ত্রণালয় থেকে বদলির আদেশ এসেছে, সরকারি কর্মচারী হিসেবে এ বিষয়ে আমার কিছু করার নেই। একজন সরকারি কর্মকর্তা হিসেবে শিবচরের মানুষের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, তা আমার জীবনের অন্যতম বড় অর্জন। শিবচরের মানুষের প্রতি আমার কৃতজ্ঞতা থাকবে। সবাই আমার জন্য দোয়া করবেন।’

স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, শিবচরের চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনার ধারাবাহিকতা বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাঁর বদলির আদেশ পুনর্বিবেচনা করবে।

সময়ের আলো/জোই
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: