আ.লীগ-বিএনপি সংঘর্ষ : পাবনার সেই থানায় নতুন ওসির যোগদান

পাবনা প্রতিনিধি

সারাদেশ

পাবনার বেড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের টানা তিন দিন ধরে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় বেড়া

2026-11-22T14:11:43+00:00
2026-11-22T14:19:16+00:00
 
  রবিবার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সারাদেশ
আ.লীগ-বিএনপি সংঘর্ষ : পাবনার সেই থানায় নতুন ওসির যোগদান
পাবনা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ২:১১ পিএম  আপডেট: ২২.১১.২০২৬ ২:১৯ পিএম
পাবনা সদর সার্কেল অফিসের ইন্সপেক্টর গোলাম মোস্তফাকে দায়িত্ব দেওয়া হয়েছে । ছবি : সময়ের আলো
পাবনার বেড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের টানা তিন দিন ধরে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করে তাৎক্ষণিকভাবে পাবনা সদর সার্কেল অফিসের ইন্সপেক্টর গোলাম মোস্তফাকে দায়িত্ব দেওয়া হয়েছে। 

শনিবার (২১ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করে পাবনা পুলিশ সুপার আবু আশ্রাফ জানান, ওসি নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে। আর পাবনা সদর সার্কেল অফিসের ইন্সপেক্টর গোলাম মোস্তফাকে দায়িত্ব দেওয়া হয়েছে। রাতেই গোলাম মোস্তফাকে দায়িত্ব বুঝে নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে বেড়া পৌর এলাকার বৃশালিখা এলাকায় এই সংঘর্ষের সূত্রপাত হয়। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষে চলে। এখনও ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) গণগ্রেফতার ও লকডাউন কর্মসূচি ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বেড়া মডেল থানার সামনে বিক্ষোভ মিছিল করেন। পরে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা পাল্টা মিছিল বের করলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতে থাকা খড়ের পালায় আগুন দেওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনার পর থেকেই দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে থেমে থেমে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

এই ঘটনার ধারাবাহিকতায় ২১ নভেম্বর (শনিবার) দুপুর থেকে বেড়া পৌর এলাকার বৃশালিখা এলাকাসহ উপজেলার বিভিন্ন স্থানে উভয় পক্ষের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।


পাবনা পুলিশ সুপার আবু আশ্রাফ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনিক অনুসরণ করেই ওসিকে প্রত্যাহার করা হয়েছে। নতুন একজনকে বেড়া মডেল থানার অফিসার ইনচার্যের দায়িত্ব দেয়া হয়েছে। সংঘর্ষের ঘটনায় একজন আহতদের কথা শুনলেও তাদের ব্যাপারে কোন তথ্য পাওয়া যায়নি। এঘটনায় কেউ কোন পক্ষ লিখিত অভিযোগ করেনি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।

সময়ের আলো/এসকে
  বিষয়:   আওয়ামী লীগ  বিএনপি  সংঘর্ষ  পাবনা  সেই থানায়  নতুন ওসির যোগদান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: