প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৯:১২ পিএম
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ড্রোন সৌদি আরবের রাজধানী রিয়াদ অঞ্চলের দিকে যাওয়ার পথে প্রতিহত। ছবি : আনাদোলু ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ড্রোন সৌদি আরবের রাজধানী রিয়াদ অঞ্চলের দিকে যাওয়ার পথে প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।
রোববার (২২ নভেম্বর) জোটের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি বলেন, সন্ত্রাসী হুতি মিলিশিয়াদের পাঠানো একটি ড্রোন রিয়াদ অঞ্চলের দিকে যাওয়ার সময় আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সেটি শনাক্ত করে এবং ধ্বংস করে।
সৌদি আরবের বিমানবন্দর ও জ্বালানি স্থাপনা লক্ষ্য করে হামলার ঘটনাকে কেন্দ্র করে হুতি বিদ্রোহী গোষ্ঠী ও সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। এমন পরিস্থিতির মধ্যেই ড্রোন প্রতিহত করার এ ঘটনা ঘটল।
উল্লেখ্য, ২০১৫ সাল থেকে ইয়েমেনের সরকারকে সমর্থন দিয়ে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট। অন্যদিকে, ২০১৪ সাল থেকে ইয়েমেনের রাজধানী সানা ও দেশটির আরও কয়েকটি অঞ্চল নিয়ন্ত্রণ করছে হুতি গোষ্ঠী।
সময়ের আলো/ইউএমএইচ