আজকের নামাজের সময়সূচি, জেনে নিন কোন জেলায় কখননামাজ ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম। প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমানের ওপর পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। ইসলামে সময়মতো নামাজ আদায়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কিয়ামতের দিন বান্দার আমলের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে।
হজরত আনাস (রা.) থেকে বর্ণিত, মহানবী হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি ৪০ দিন জামাতে নামাজ আদায় করবে এবং প্রথম তাকবিরও পাবে, তার জন্য দুটি মুক্তির পরওয়ানা লেখা হবে—একটি জাহান্নাম থেকে মুক্তি এবং অন্যটি মুনাফেকি থেকে মুক্তি।’ (সুনানে তিরমিজি: ২৪১)
অন্য এক হাদিসে এসেছে, ফরজ ইবাদতে কোনো ঘাটতি থাকলে আল্লাহ তায়ালা ফেরেশতাদের বলবেন, ‘দেখো তো, আমার বান্দার কোনো নফল ইবাদত আছে কি না, যা দিয়ে ফরজের ঘাটতি পূরণ করা যায়।’ এরপর এভাবেই অন্যান্য আমলের হিসাব নেওয়া হবে। (আবু দাউদ: ৮৬৪, তিরমিজি: ৪১৩, ইবনে মাজাহ: ১৪২৫)
দৈনন্দিন ব্যস্ততার মধ্যেও যথাসময়ে নামাজ আদায় করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব। এ জন্য পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি জানা জরুরি।
আজ সোমবার, ২৩ নভেম্বর। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি নিচে দেওয়া হলো—
আজকের নামাজের সময়সূচি
জোহর — সকাল ১১টা ৪৬ মিনিট
আসর — বিকেল ৩টা ৩৫ মিনিট
মাগরিব — বিকেল ৫টা ১২ মিনিট
এশা — সন্ধ্যা ৬টা ৩০ মিনিট
আগামীকাল ফজর : ভোর ৫টা ০০ মিনিট।
বিভিন্ন জেলার নামাজের সময়ের পার্থক্য
ঢাকার সময়ের সঙ্গে দেশের বিভিন্ন জেলার নামাজের সময়ের কিছুটা পার্থক্য রয়েছে। ঢাকার সময়ের সঙ্গে নিচের সময়গুলো যোগ-বিয়োগ করে সংশ্লিষ্ট এলাকার নামাজের সময় নির্ধারণ করতে হবে।
ঢাকার সময় থেকে বিয়োগ করতে হবে
চট্টগ্রাম : ৫ মিনিট
সিলেট : ৬ মিনিট
ঢাকার সময়ের সঙ্গে যোগ করতে হবে
খুলনা : ৩ মিনিট
রাজশাহী : ৭ মিনিট
রংপুর : ৮ মিনিট
বরিশাল : ১ মিনিট
সময়ের আলো/জোই