পিরোজপুরে বেকুটিয়া সেতুতে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

পিরোজপুর প্রতিনিধি

সারাদেশ

পিরোজপুরের বেকুটিয়া সেতুতে মালবোঝাই ট্রলির সঙ্গে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।সোমবার

2026-11-24T02:00:16+00:00
2026-11-24T02:00:16+00:00
 
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সারাদেশ
পিরোজপুরে বেকুটিয়া সেতুতে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ২:০০ এএম 
ছবি : সময়ের আলো
পিরোজপুরের বেকুটিয়া সেতুতে মালবোঝাই ট্রলির সঙ্গে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেতুর কাউখালী প্রান্তে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন কাউখালী উপজেলার বেকুটিয়া এলাকার সতদর রায়ের ছেলে শান্ত (২৫) এবং একই উপজেলার পাঙ্গাসিয়া এলাকার সাজিদ (২৩) ও সুনান মাঝি (২০)।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সন্ধ্যায় দুটি মোটরসাইকেলে পাঁচজন আরোহী কাউখালীর দিকে যাচ্ছিলেন। বেকুটিয়া সেতুর কাউখালী প্রান্তের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেল দুটির সংঘর্ষ হয়। এতে পাঁচ আরোহী ছিটকে পড়ে আহত হন।

পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসের সহায়তায় আহত ব্যক্তিদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। বাকি চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা শান্তকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে সাজিদ ও সুনান মারা যান।

পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ যুগল বিশ্বাস জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বেকুটিয়া সেতুতে দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। সেখানে দুজনকে গুরুতর আহত অবস্থায় পান। পরে অ্যাম্বুলেন্সে তাদের জেলা হাসপাতালে নেওয়া হয়। এ ছাড়া প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে আরও তিনজন আহত হওয়ার খবর পান তারা।


পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) জানান, দুর্ঘটনায় গুরুতর আহত চারজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে প্রথমে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে বাকি দুজনের অবস্থার অবনতি হলে তাদেরও প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনায় পাঠানো হয়। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   পিরোজপুর  বেকুটিয়া সেতু  ট্রলি  মোটরসাইকেল  সংঘর্ষ  নিহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: