কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চট্টগ্রাম উত্তর জেলা সাধারণ সম্পাদক গ্রেফতার

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

কার্যক্রম নিষিদ্ধ চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমানকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার (২৩

2026-11-24T02:27:48+00:00
2026-11-24T02:27:48+00:00
 
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সারাদেশ
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চট্টগ্রাম উত্তর জেলা সাধারণ সম্পাদক গ্রেফতার
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ২:২৭ এএম 
শেখ মোহাম্মদ আতাউর রহমান। ছবি : সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমানকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার পর নগরীর অক্সিজেন এলাকার নিজ বাসভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তার বাসায় অভিযান চালানো হয়। শেখ মোহাম্মদ আতাউর রহমানের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে মিরসরাই থানায় নাশকতার মামলাও রয়েছে বলে জানিয়েছে এসআরবি-৭ সূত্র।

গ্রেফতারের পর তাকে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।


এসআরবি মিডিয়া শাখার কর্মকর্তা মোসলেহ উদ্দিন আহমেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিভিন্ন থানায় মামলা থাকায় অভিযান চালিয়ে নিজ বাসা থেকে আতাউর রহমানকে গ্রেফতার করা হয়েছে। মামলাগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   কার্যক্রম নিষিদ্ধ  আ.লীগ  চট্টগ্রাম  উত্তর জেলা  সাধারণ সম্পাদক  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: