তিন হাজার বছর বয়সেও ফল দেয় গ্রিসের এই জলপাই গাছ

সময়ের আলো ডেস্ক

ফিচার

বিশ্ব জলপাই গাছ দিবস আজ। বিশ্বের প্রাচীন গাছগুলোর মধ্যে জলপাই গাছের বিশেষ স্থান রয়েছে। গ্রিসের ক্রিট দ্বীপের আনো ভ্যুভস গ্রামের

2026-11-26T13:12:54+00:00
2026-11-26T13:14:41+00:00
 
  বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
ফিচার
আজ বিশ্ব জলপাই গাছ দিবস
তিন হাজার বছর বয়সেও ফল দেয় গ্রিসের এই জলপাই গাছ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১:১২ পিএম  আপডেট: ২৬.১১.২০২৬ ১:১৪ পিএম
গ্রিসের ক্রিট দ্বীপের আনো ভ্যুভস গ্রামের জলপাই গাছ। ছবি : সংগৃহীত
গ্রিসের ক্রিট দ্বীপের আনো ভ্যুভস গ্রামের জলপাই গাছ। ছবি : সংগৃহীত
বিশ্ব জলপাই গাছ দিবস আজ। বিশ্বের প্রাচীন গাছগুলোর মধ্যে জলপাই গাছের বিশেষ স্থান রয়েছে। গ্রিসের ক্রিট দ্বীপের আনো ভ্যুভস গ্রামের একটি জলপাই গাছ তার দীর্ঘ আয়ু ও বিস্ময়কর বৈশিষ্ট্যের কারণে বিশেষভাবে পরিচিত। প্রায় তিন হাজার বছর বয়সী এই গাছ এখনো ফল দেয়। রোমান সাম্রাজ্যের পতন থেকে শুরু করে ২০০৪ সালে এথেন্স অলিম্পিক আয়োজন- ইতিহাসের বহু ঘটনার নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এটি।

২০১৯ সালে ইউনেস্কোর সাধারণ সম্মেলনের ৪০তম অধিবেশনে ২৬ নভেম্বরকে বিশ্ব জলপাই গাছ দিবস ঘোষণা করা হয়। জলপাই গাছের সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও পরিবেশগত গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ানোই দিবসটির মূল উদ্দেশ্য।

আনো ভ্যুভস গ্রামের এই জলপাই গাছটির বিশেষত্ব শুধু এর বয়সে নয়, আকৃতিতেও। গাছটির কাণ্ড বিশাল ও প্যাঁচানো। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এটি এখনো জলপাই উৎপাদন করছে। কলম করা শাখাগুলো গাছটির ফলন অব্যাহত রাখতে ভূমিকা রাখছে।


গাছটির সঠিক বয়স নির্ধারণ করা কঠিন। কাণ্ডের সবচেয়ে ঘন ও শক্ত অংশটি প্রায় ১৫ ফুট ব্যাসের প্যাঁচানো কাঠামোর মধ্যে থাকায় আইসোটোপ পদ্ধতিতে বয়স নির্ণয় সম্ভব হয়নি। তবে, গাছের বলয় বিশ্লেষণে এর বয়স অন্তত দুই হাজার বছর বলে ধারণা করা হয়। অন্যান্য হিসাব অনুযায়ী, বয়স প্রায় চার হাজার বছরও হতে পারে।

ক্রিট দ্বীপে প্রায় তিন হাজার বছর আগে বাণিজ্যিকভাবে জলপাই উৎপাদন শুরু হয়েছিল। ভূমধ্যসাগরীয় অঞ্চলের খাদ্যাভ্যাস, সংস্কৃতি ও অর্থনীতিতে জলপাই এবং এর তেলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আনো ভ্যুভসের এই প্রাচীন গাছও সেই ঐতিহ্যের প্রতীক হয়ে উঠেছে।

২০০৪ সালে এথেন্স অলিম্পিকের বিজয়ীদের মাথায় পরানো হয়েছিল জলপাইয়ের ডালের তৈরি মুকুট। প্রাচীন গ্রিক ঐতিহ্য ফিরিয়ে আনতে এ মুকুট তৈরিতে ব্যবহার করা হয়েছিল এই গাছের ডাল। ফলে গাছটি শুধু প্রাকৃতিক বিস্ময় নয়, ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যেরও অংশ।

বিশ্বে দীর্ঘজীবী গাছের তালিকায় আরও কিছু বিস্ময়কর নাম রয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার গ্রেট বেসিন ব্রিস্টলকোন পাইন গাছের একটি নমুনার বয়স প্রায় ৪ হাজার ৮৫৪ বছর। অন্যদিকে, লেবাননের ‘দ্য সিস্টারস’ বা ‘সিস্টারস অলিভ ট্রিস অব নোয়াহ’ নামের জলপাই গাছগুলোর বয়স প্রায় ছয় হাজার বছর বলে ধারণা করা হয়।

হাজার হাজার বছর ধরে যুদ্ধ, মহামারি, খরা ও দাবানলের মতো নানা প্রতিকূলতা পেরিয়ে টিকে থাকা এসব গাছ প্রকৃতির অসাধারণ সহনশীলতার উদাহরণ। আনো ভ্যুভসের প্রাচীন জলপাই গাছটি তাই ইতিহাস, ঐতিহ্য ও প্রকৃতির বিস্ময়কর শক্তির জীবন্ত প্রতীক।

সূত্র : মাই মডার্ন মেটস

সময়ের আলো/মহু
  বিষয়:   জলপাই গাছ  আনো ভ্যুভস  গ্রিস  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: