টেস্ট থেকে অবসরের ঘোষণা মিস্টার ডিপেন্ডেবল মুশফিকের

ক্রীড়া ডেস্ক

খেলা

বাংলাদেশের হয়ে আর টেস্ট খেলবেন না মুশফিকুর রহিম। আগামী ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজের প্রথম টেস্ট খেলেই দীর্ঘ ১৯

2026-11-28T18:08:59+00:00
2026-11-28T18:11:39+00:00
 
  শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
খেলা
টেস্ট থেকে অবসরের ঘোষণা মিস্টার ডিপেন্ডেবল মুশফিকের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৬:০৮ পিএম  আপডেট: ২৮.১১.২০২৬ ৬:১১ পিএম
মুশফিকুর রহিম । ছবি : সংগৃহীত
মুশফিকুর রহিম । ছবি : সংগৃহীত
বাংলাদেশের হয়ে আর টেস্ট খেলবেন না মুশফিকুর রহিম। আগামী ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজের প্রথম টেস্ট খেলেই দীর্ঘ ১৯ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানবেন দেশের অভিজ্ঞ এই ব্যাটার। ম্যাচটি হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

শনিবার (২৮ নভেম্বর) বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে মুশফিকের অবসরের সিদ্ধান্ত জানান বিসিবি সভাপতি তামিম ইকবাল। তিনি বলেন, কয়েক দিন আগে মুশফিক ফোন করে তাঁকে অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এরপর নিয়মিত যোগাযোগ হয়েছে দুজনের।

তামিম বলেন, ‘মুশফিকুর রহিম ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের পর অবসর নেবে। কয়েক দিন আগে মুশফিক আমাকে ফোন করে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। এরপর নিয়মিত তার সঙ্গে যোগাযোগ হয়েছে।’

মুশফিক নিজে সংবাদ সম্মেলন করে অবসরের ঘোষণা দেবেন বলে চেয়েছিলেন তামিম। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা না দিয়ে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানোর পরামর্শও দিয়েছিলেন তিনি। তবে মুশফিকের অনুরোধে বিসিবি সভাপতি নিজেই অবসরের খবরটি প্রকাশ করেন।

তামিম বলেন, ‘আমি তাকে বলেছিলাম, নিজেই সংবাদ সম্মেলন করে বিষয়টি ঘোষণা করতে। ফেসবুকে স্ট্যাটাস না দিতেও অনুরোধ করেছিলাম। কারণ, সে বাংলাদেশের ক্রিকেটের জন্য অসাধারণ একজন সেবক। আমি চেয়েছিলাম বিষয়টি যথাযথভাবে হোক। তবে মুশফিকের অনুরোধেই আজ আমি এই ঘোষণা দিচ্ছি।’

মুশফিকের অবসরের সিদ্ধান্তে আক্ষেপের কথাও জানিয়েছেন তামিম। তার ভাষায়, ‘তার মানের একজন ক্রিকেটার খেলা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে, এটা ভেবে আমার খারাপ লাগছে। তবে এই টেস্ট ম্যাচটিকে আমরা একটি স্মরণীয় আয়োজন হিসেবে দেখতে চাই।’

এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ১০৮টি টেস্ট খেলেছেন মুশফিক। ১৯৯ ইনিংসে তার সংগ্রহ ৭ হাজার ৬২ রান। টেস্টে তাঁর সেঞ্চুরি ১৪টি। ইতোমধ্যে ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টই হতে যাচ্ছে বাংলাদেশের জার্সিতে তার শেষ আন্তর্জাতিক ম্যাচ।

সময়ের আলো/টিকে
  বিষয়:   টেস্ট  অবসর  মিস্টার ডিপেন্ডেবল  মুশফিক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: