পেঁয়াজের পাঁচালি

মাহমুদুল হাকিম

বিচিত্রিতা

এই মুহূর্তে ‘টক অব দ্য কান্ট্রি’ পেঁয়াজ। মহল্লার দোকান থেকে অভিজাত সুপারশপ কিংবা গুলিস্তান থেকে গুলশান, পেঁয়াজের হাত থেকে কারও

2019-11-22T00:00:00+00:00
2019-11-22T00:00:00+00:00
 
  সোমবার, ১৫ জুন ২০২৬,
১ আষাঢ় ১৪৩৩
সোমবার, ১৫ জুন ২০২৬
বিচিত্রিতা
পেঁয়াজের পাঁচালি
মাহমুদুল হাকিম
প্রকাশ: শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৯, ১২:০০ এএম   (ভিজিট : ১৮২)
এই মুহূর্তে ‘টক অব দ্য কান্ট্রি’ পেঁয়াজ। মহল্লার দোকান থেকে অভিজাত সুপারশপ কিংবা গুলিস্তান থেকে গুলশান, পেঁয়াজের হাত থেকে কারও রেহাই নেই। হাতে এক কেজি পেঁয়াজ ভরা পলিথিনের ব্যাগ দেখলেই লোকে জিজ্ঞেস করে, ‘কত নিল ভাই?’ পেঁয়াজ এখন বিমানেও উঠেছে। তার দাপটে সবাই থরহরিকম্প। সেই পেঁয়াজেরই ‘রাজকাহিনি’ জানাচ্ছেন মাহমুদুল হাকিম

৮ কেজি ওজনের পেঁয়াজ
পিটার গ্লেজব্রুক ছিলেন একজন চার্টার্ড সার্ভেয়ার। বসবাস করেন ইংল্যান্ডের নটিংহ্যামশায়ার কাউন্টির হালাম গ্রামে। চাকরির পাশাপাশি তার অন্যতম শখ হলো সবজি চাষ। তবে সাধারণ কোনো কৃষকের মতো নন তিনি। সবজি চাষ করে তিনি বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছেন। কারণ তার শখই হলো যে সবজিই চাষ করবেন, সেটির আকার-আকৃতি ও পরিমাপে যেন সবচেয়ে বড় হয়। এমন সবজি চাষ করেই তিনি নাম করেছেন, গিনেস বুকে নাম তুলেছেন। এর মধ্যে ২০১৪ সালে তিনি বিশ্বের সবচেয়ে বড় পেঁয়াজ উৎপাদন করেন। ৬ দশমিক ৬৫ কেজি ওজনের এ পেঁয়াজ উৎপাদন করে তিনি তার নিজেরই আগের রেকর্ড ভাঙেন। এর আগে তিনি ৫ দশমিক ৪ কেজি ওজনের পেঁয়াজ উৎপাদন করেছিলেন। যদিও তার সে রেকর্ড পরে ভেঙে ফেলেন আরেক ব্রিটিশ সবজি উৎপাদক টনি গেøাভার। কিন্তু গেøাভারকে ছাড়াতে দীর্ঘদিন ধরে চেষ্টার পর ৮.১৫ কেজি ওজনের পেঁয়াজ উৎপাদন করতে সক্ষম পিটার গেøজব্রæক। এটিই বিশ্বের সবচেয়ে বেশি ওজনের পেঁয়াজ উৎপাদনের রেকর্ড।


পেঁয়াজ উৎপাদনে এরাই শীর্ষে

বিশে^র প্রায় সব দেশেই পেঁয়াজ একটি নিত্যপ্রয়োজনীয়
মসলা। এখন জেনে নিন পেঁয়াজ উৎপাদনে শীর্ষে  রয়েছে কোন কোন দেশ
চীন
পেঁয়াজ উৎপাদনে শীর্ষে রয়েছে চীন। সে দেশে প্রতিবছর ২০০ লাখ টনেরও বেশি পেঁয়াজ উৎপাদন হয়। চীনে প্রায় ১০ ধরনের পেঁয়াজ উৎপাদন করা হয়। বিশ্বের মোট পেঁয়াজের একটা বৃহৎ অংশ উৎপাদন করে চীন। সবচেয়ে বেশি পেঁয়াজ রফতানিও করে চীন।
ভারত
প্রতিবছর ভারতে ৮১ লাখ ৭৮ হাজার টন পেঁয়াজ উৎপাদন হয়। সে দেশের মোট জিডিপির ১৮.১ শতাংশই আসে কৃষি থেকে। তবে এ বছর বন্যা ও বৃষ্টিতে ভারত নিজেদের চাহিদা পূরণ করতে না পেরে বর্তমানে পেঁয়াজ রফতানি বন্ধ রেখেছে।
যুক্তরাষ্ট্র
৩৩ লাখ ৪৯ হাজার টন পেঁয়াজ প্রতিবছর আমেরিকাতে উৎপাদন করা হয়। যদিও আমেরিকার অর্থনীতিতে কৃষি খাতের অবদান মাত্র ১ শতাংশ।
পাকিস্তান
এ দেশটি বিশ্বের বৃহত্তম পেঁয়াজ উৎপাদনকারীদের দেশের অন্যতম। পাকিস্তানে প্রতিবছর ২০ লাখ ১৬ হাজার টন পেঁয়াজ উৎপাদন করা হয়। নিজেদের প্রয়োজন মিটিয়ে তারা পেঁয়াজ বিভিন্ন দেশে রফতানি করে।
তুরস্ক
প্রতিবছর তুরস্কে ২০ লাখ ৭ হাজার টন পেঁয়াজ উৎপাদন হয়। পেঁয়াজ উৎপাদনকারী দেশের মধ্যে তুরস্কের অবস্থান পঞ্চম।

পেঁয়াজ উৎপাদনে পরের পাঁচটি দেশ হলো ইরান, মিসর, রাশিয়া, ব্রাজিল ও মেক্সিকো।




Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: