পাহাড়চূড়ায়

মাহমুদুল হাকিম

বিচিত্রিতা

পাঠ্যবইয়ে স্যার এডমন্ড হিলারি আর তেনজিং নোরগের মাধ্যমেই হিমালয় পর্বতমালা আর তার সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টের সঙ্গে আমাদের পরিচয়। পৃথিবীর বুকে

2019-12-20T00:00:00+00:00
2019-12-20T00:00:00+00:00
 
  বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৭ জুন ২০২৬
বিচিত্রিতা
পাহাড়চূড়ায়
মাহমুদুল হাকিম
প্রকাশ: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম   (ভিজিট : ২৫১)
পাঠ্যবইয়ে স্যার এডমন্ড হিলারি আর তেনজিং নোরগের মাধ্যমেই হিমালয় পর্বতমালা আর তার সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টের সঙ্গে আমাদের পরিচয়। পৃথিবীর বুকে প্রকৃতির ভয়ঙ্কর
সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে বিশাল কিছু পর্বতমালা। যাদের জয় করতে মৃত্যুভয়
তুচ্ছ করে যুগে যুগে ঝাঁপিয়ে পড়েছেন অভিযাত্রীরা। বিশ্বের এমন ১০টি
সর্বোচ্চ পাহাড়চ‚ড়ার কথাই জানাচ্ছেন মাহমুদুল হাকিম

কাঞ্চনজঙ্ঘা
হিমালয় রেঞ্জ থেকে দক্ষিণে ১২ মাইল পরেই সুন্দরতম কাঞ্চনজঙ্ঘার দেখা মিলবে। পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ এই পর্বত চ‚ড়ার উচ্চতা ৮ হাজার ৫৮৬ মিটার (২৮ হাজার ১৬৯ ফুট)। ভারতের ভেতরে কাঞ্চনজঙ্ঘাই হচ্ছে সর্বোচ্চ পাহাড়। অনেক ধর্মালম্বীদের কাছে এই পাহাড়টি পবিত্র একটি জায়গা। ভোরের আলো যখন কাঞ্চনজঙ্ঘার চ‚ড়ায় এসে পড়ে তখন মনে হয় কেউ বুঝি তার সৌন্দর্যে আগুন ধরিয়ে দিয়েছে! আর শত শত মাইল দূর থেকেও সেই আলোর আভা দেখা যায়। আমাদের বাংলাদেশের পঞ্চগড় থেকেও মাঝে মাঝে কাঞ্চনজঙ্ঘার চ‚ড়ার দৃশ্য দেখা যায়। এ সৌন্দর্য সত্যিই ভাষায় প্রকাশ করার মতো না।

কে-টু
মাউন্ট এভারেস্টের পর পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ পর্বতমালা হচ্ছে কে-টু। চীন এবং পাকিস্তানের সীমান্তে এর অবস্থান। এ সুউচ্চ পাহাড়ের বিশালতা গিয়ে ঠেকেছে মাটি থেকে ৮ হাজার ৬১১ মিটার বা ২৮ হাজার ২৫১ ফুট ওপরে গিয়ে! কে-টু পাকিস্তানের মধ্যে সর্বোচ্চ পাহাড় চ‚ড়া হিসেবে পরিচিত। এ পাহাড়ের আরেক নাম স্যাভেজ পাহাড়। কারণ এর পথে পথে মৃত্যুঝুঁকি ওঁৎ পেতে রয়েছে। কে-টু এর চ‚ড়ায় পৌঁছানো প্রতি ৪ জনের মধ্যে ১ জন মারা গিয়েছে এ পর্যন্ত।


ধবলগিরি
২৬ হাজার ৭৯৫ ফুট (৮ হাজার ১৬৭ মিটার) উচ্চতার এই পর্বত পৃথিবীর সপ্তম উঁচু পাহাড়। নেপালের উত্তরে এর অবস্থান। একে শ্বেত পাহাড় নামেও ডাকা হয়, কারণ ১২ মাসেই এটি শ্বেত বরফে ঢাকা থাকে। ধবলগিরির দক্ষিণ ও পশ্চিমাঞ্চল উভয়ই বিশাল খাদ বিশিষ্ট। প্রতিটি খাদ তার ভেতর থেকে ৮০০০ মিটার ওপরে বৃদ্ধি পেয়ে আবার নিচে নেমে গিয়েছে যা এর ভয়ঙ্কর রূপকে আরও পরিস্ফুট করেছে। মজার ব্যাপার হলো প্রায় ৩০ বছর ধরে মানুষ এটিকেই পৃথিবীর সর্বোচ্চ চ‚ড়া হিসেবে জানত! পরে এই ভুল ভাঙে।


এভারেস্ট
মাউন্ট এভারেস্ট হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, সমুদ্রপৃষ্ঠ থেকে ৮ হাজার ৮৪৮ মিটার (২৯ হাজার ২৯ ফুট) উচ্চতায় এ দৈত্যাকার পর্বতমালার অবস্থান। এটি স্যাগারমথ জোন, নেপাল ও তিব্বত এবং চীন সীমান্তে অবস্থিত হিমালয় পর্বতমালার প্রধান অংশ। এর মনকাড়া সৌন্দর্য যে কারোরই মন কাড়তে বাধ্য। হিমালয়ের বিশালতাই সবাইকে এর দিকে আকৃষ্ট করে। তাই তো প্রতিবছর হাজার হাজার পর্যটক হিমালয়ের পাদদেশে ভিড় করে এর সৌন্দর্য উপভোগের জন্য। আর দুঃসাহসীরা পাড়ি জমায় হিমালয়ের চ‚ড়ার দিকে। ১৯৭৮ সালের ৮ মে অস্ট্রিয়ার পিটার হেবলার এবং ইতালির রেইনহোল্ড মেসনার প্রথম অক্সিজেন ছাড়া এভারেস্টের চ‚ড়ায় সফলভাবে আরোহণ করেন। পৃথিবীর সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট জয় করার ইচ্ছে বা আগ্রহ না থাকলে একবার আপনিও ঘুরে আসতে পারেন মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্প থেকে। কেবল বেস ক্যাম্পটিই সমুদ্রপৃষ্ঠ থেকে ৫ হাজার ৩৬৪ মিটার উঁচুতে। পৃথিবীর ৭টি প্রাকৃতিক আশ্চর্যের মধ্যে মাউন্ট এভারেস্ট বা হিমালয় পর্বতমালা অন্যতম।


নাঙ্গা পর্বত
নাঙ্গা পর্বত পৃথিবীর নবমতম উচ্চ পর্বত এবং এর উচ্চতা প্রায় ২৬ হাজার ৬৬০ ফুট (৮ হাজার ২৬৬ মিটার)। বিংশ শতাব্দীর প্রথমার্ধের দিকে এটি ‘কিলার মাউন্টেন’ নামে পরিচিত ছিল। কারণ, এর পথ যাত্রা মানুষের নিত্য মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছিল। এখনও এটিকে উর্দুতে ‘উলঙ্গ’ পর্বত নামেই ডাকা হয়! মজার ব্যাপার হলো যদিও হিমালয়ের এই পাহাড়টি পাকিস্তানের গিলগিট-বেলুচিস্তান অঞ্চলে অবস্থিত কিন্তু আপনি যদি এর চ‚ড়ায় উঠতে পারেন তখন কিন্তু আপনি পাকিস্তানের সীমানার বাইরে!

মাকালু
নেপাল ও চীনের মধ্যকার সীমান্তে দক্ষিণ-পূর্ব অঞ্চলে মাকালুর অবস্থান। এর ৮ হাজার ৪১৮ মিটার (২৭ হাজার ৮২৫ ফুট) উচ্চতা একে পৃথিবীর পঞ্চম সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হিসেবে নাম লেখাতে সাহায্য করেছে। মাকালু পাহাড়টির আকৃতি অনেকটা পিরামিডের মতো দেখতে। মাকালুর চারপাশের চারটি খাড়া কোনা একে দেখতে আরও আকর্ষণীয় করেছে। ১৯৫৪ সালে রাইলি কিগান নামে এক পর্বত আরোহীর নেতৃত্বে আমেরিকান একদল পর্বতারোহী প্রথম মাকালু তে আরোহণ করেন।


অন্নপূর্ণা

নেপালের হিমালয় পর্বত মালার উত্তরাঞ্চলে অন্নপূর্ণার অবস্থান। হিমালয়ের বিস্তৃত পর্বতমালার মাঝে উত্তরাঞ্চলের সর্বোচ্চ চ‚ড়ার নামই অন্নপূর্ণা। মায়াবিনী অন্নপূর্ণা দখল করে রেখেছে পৃথিবীর দশম সর্বোচ্চ পর্বতচ‚ড়ার আসন। এর উচ্চতা ২৬ হাজার ৫৪৫ ফিট বা ৮ হাজার ৯১ মিটার! বিশ্বের বিপজ্জনক কিছু পাহাড় ট্র্যাকিং তালিকায় অন্নপূর্ণার অবস্থান প্রথম দিকেই। হিসাব মতে অন্নপূর্ণার পথে যারা এ পর্যন্ত যাত্রা করেছেন তাদের মধ্যে মৃত্যুর হার প্রায় ৪০ ভাগ। তবে সূর্যাস্তের সময় অন্নপূর্ণা পেয়ে যায় এক মায়াবিনী চেহারা। যার টানেই হয়তো মানুষ মৃত্যুকে তোয়াক্কা না করে ছুটে চলে অন্নপূর্ণার পথে।


মানাসলু
নেপালের পশ্চিমাঞ্চলে হিমালয় পর্বতমালার মনসিশি হিমালের মধ্যে মানাসলু অবস্থিত। এটি পৃথিবীর অষ্টম সর্বোচ্চ চ‚ড়া। ১৯৫৬ সালের ৯ জুন তোশিও ইমিশিনি এবং গিয়ালজেন নরবু নামে ২ জাপানি ভদ্রলোক প্রথম মানাসলুর বুকে আরোহণ করেন। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় ২৬ হাজার ৭৮১ ফিট বা ৮ হাজার ১৬৩ মিটার।


লোৎসে
এভারেস্টের সঙ্গে সংযুক্ত লোৎসে পৃথিবীর চতুর্থ সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। লোৎসে নামের অর্থ হচ্ছে দক্ষিণের চ‚ড়া। এভারেস্টের দক্ষিণে এর অবস্থান হওয়ায় এর এমন নামকরণ করা হয়েছে। লোৎসের সুউচ্চ শৃঙ্গটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৮ হাজার ৫১৬ মিটার (২৭ হাজার ৯৪০ ফিট) উঁচু। এটি তিব্বত (চীন) এবং নেপালের খাম্বু অঞ্চলের সীমান্তে অবস্থিত।


চো ওইয়ু
পৃথিবীর ষষ্ঠ সর্বোচ্চ পর্বত শৃঙ্গ চো ওইয়ু সমুদ্রপৃষ্ঠ থেকে ৮ হাজার ২০১ মিটার (২৬ হাজার ৯০৬ ফুট) উঁচু। মাউন্ট এভারেস্ট থেকে ২০ কিলোমিটার পশ্চিমে মহালাঙ্গুর হিমালয়ের খাম্বু উপবিভাগের পশ্চিমতম অঞ্চলকে এর সর্বোচ্চ শিখর ধরা হয়।




Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: