পেঁয়াজ রফতানিতেই মিলিয়ন ডলার আয়

বিচিত্রিতা

কোন কোন দেশ পেঁয়াজ রফতানি করে সব থেকে বেশি আয় করে সেই তালিকা করেছে ওয়ার্ল্ডস টপ এক্সপোর্ট ডটকম। ২০১৮ সালে

2019-11-22T00:00:00+00:00
2019-11-22T00:00:00+00:00
 
  বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৭ জুন ২০২৬
বিচিত্রিতা
পেঁয়াজ রফতানিতেই মিলিয়ন ডলার আয়
প্রকাশ: শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৯, ১২:০০ এএম   (ভিজিট : ১৮৩)
কোন কোন দেশ পেঁয়াজ রফতানি করে সব থেকে বেশি আয় করে সেই তালিকা
করেছে ওয়ার্ল্ডস টপ এক্সপোর্ট ডটকম। ২০১৮ সালে পেঁয়াজ রফতানি করে
শীর্ষ আয় করা দেশের তালিকা তুলে ধরা হলো
নেদারল্যান্ডস
পেঁয়াজ রফতানি করে দেশটি গত বছর ৬৭ কোটি ৬১ লাখ ইউএস ডলার আয় করেছে। বিশ্বের রফতানি হওয়া মোট পেঁয়াজের ১৯ দশমিক এক শতাংশ রফতানি করে ইউরোপের এ দেশটি।
চীন
পেঁয়াজ রফতানি করে ২০১৮ সালে ৫০ কোটি ৯৫ লাখ ইউএস ডলার আয় করেছে দেশটি। বিশ্বের রফতানি হওয়া মোট পেঁয়াজের ১৪ দশমিক চার শতাংশ রফতানি করে চীন।
মেক্সিকো
বিশ্বে রফতানি হওয়া মোট পেঁয়াজের ১১ দশমিক এক শতাংশ রফতানি করে যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো। এই দেশটি গত বছর পেঁয়াজ রফতানি করে ৪২ কোটি ৮৩ লাখ ইউএস ডলার আয় করেছে।
ভারত
বাংলাদেশের অন্যতম পেঁয়াজের বাজার ভারত গতবার পেঁয়াজ রফতানি করে ৪২ কোটি ১২ লাখ ইউএস ডলার আয় করেছে। গতবার রফতানি হওয়া মোট পেঁয়াজের ১১ দশমিক নয় শতাংশ রফতানি করে দেশটি।
যুক্তরাষ্ট্র
পেঁয়াজ রফতানি করে যুক্তরাষ্ট্র ২০১৮ সালে ২৩ কোটি ১৭ লাখ ইউএস ডলার আয় করেছে। গতবার যত পেঁয়াজ রফতানি হয়েছে তার ৬ দশমিক ৫ শতাংশ রফতানি হয়েছে যুক্তরাষ্ট্র থেকে।
স্পেন
পেঁয়াজ রফতানি করে ইউরোপের এ দেশটি গত বছর ১৭ কোটি ৪২ লাখ ইউএস ডলার আয় করেছে। পেঁয়াজ রফতানি করে আয়ের দিক থেকে এই দেশটির অবস্থান ষষ্ঠ স্থানে।
ইরান
গত বছর পেঁয়াজ রফতানি করে ১২ কোটি ৪৮ লাখ ইউএস ডলার আয় করে সপ্তম অবস্থানে রয়েছে ইরান।
মিসর
পেঁয়াজ রফতানি করে দেশটি গতবার ১১ কোটি আট লাখ ইউএস ডলার আয় করেছে। বাংলাদেশ প্রায় সময়ই এই দেশ থেকে পেঁয়াজ আমদানি করে।
পোল্যান্ড
পেঁয়াজ রফতানি করে দেশটি গত বছর আট কোটি ২৬ লাখ ইউএস ডলার আয় করেছে। ওয়ার্ল্ডস টপ এক্সপোর্ট ডটকমের তালিকায় পেঁয়াজ রফতানি করে শীর্ষ আয়ের দিক থেকে দেশটির অবস্থান নবম।
ফ্রান্স
ইউরোপের এই দেশটি পেঁয়াজ রফতানি করে গতবার আট কোটি ছয় লাখ ইউএস ডলার আয় করেছে। গতবার রফতানি হওয়া মোট পেঁয়াজের ২ দশমিক ৩ শতাংশ রফতানি করে দেশটি।
পেরু
দক্ষিণ আমেরিকার দেশটি পেঁয়াজ রফতানি করে গতবার সাত কোটি ১৬ লাখ ইউএস ডলার আয় করেছে।
নিউজিল্যান্ড
পেঁয়াজ রফতানি করে দেশটি গতবার ৬ কোটি ২১ লাখ ইউএস ডলার আয় করেছে।
পাকিস্তান
মোট রফতানি আয়ে বাংলাদেশের থেকে অনেক পিছিয়ে থাকলেও শুধু পেঁয়াজ রফতানি করে পাকিস্তান গতবার চার কোটি ৮৬ লাখ ইউএস ডলার আয় করেছে।
কানাডা
পেঁয়াজ রফতানি করে দেশটি গতবার চার কোটি ৫৫ লাখ ইউএস ডলার আয় করেছে।
জার্মানি
পেঁয়াজ রফতানি করে দেশটি গতবার চার কোটি ৪৯ লাখ ইউএস ডলার আয় করেছে। গতবার রফতানি হওয়া মোট পেঁয়াজের ১ দশমিক ৩ শতাংশ রফতানি করে দেশটি।

Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: