৬ মাসেই ৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

বেড়েছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। চলতি ২০১৯-২০ অর্থবছরের ৬ মাস না যেতেই ৯০০ কোটি (৯ বিলিয়ন) ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন তারা। চলতি

2019-12-26T17:01:23+00:00
2019-12-26T17:01:23+00:00
 
  শুক্রবার, ১২ জুন ২০২৬,
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ১২ জুন ২০২৬
অর্থনীতি
৬ মাসেই ৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯, ৫:০১ পিএম   (ভিজিট : ৪৭৩)
বেড়েছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। চলতি ২০১৯-২০ অর্থবছরের ৬ মাস না যেতেই ৯০০ কোটি (৯ বিলিয়ন) ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন তারা। চলতি বছরের শেষ মাস ডিসেম্বরের ১৯ দিনেই ১২২ কোটি ৩৪ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এই ধারা অব্যাহত থাকলে ডিসেম্বরে রেমিট্যান্স ২০০ কোটি ডলারের কাছাকাছি গিয়ে পৌঁছবে। আর তা হবে ১ মাসের হিসাবে রেকর্ড। এখন পর্যন্ত ১ মাসে ১৭৪ কোটি ৮২ লাখ ডলার রেমিট্যান্স পেয়েছে বাংলাদেশ; গত মে মাসে। আর রেমিট্যান্স প্রবাহের এই ইতিবাচক ধারায় রফতানি আয়ে বড় ধাক্কার পরও বিদেশি মুদ্রার রিজার্ভও সন্তোষজনক অবস্থায় রয়েছে।

বাংলাদেশের অর্থনীতি বেশ চাপের মধ্যে রয়েছে। অর্থনীতির প্রায় সব সূচক নিম্নমুখী। এই ‘বৈরী হাওয়ার’ মধ্যে একমাত্র রেমিট্যান্সই আশার আলো ছড়াচ্ছে বলে মনে করছেন অর্থনীতির গবেষক আহসান এইচ মনসুর। গত নভেম্বর মাসে ১৫৫ কোটি ৫২ লাখ (১.৫৫ বিলিয়ন) ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

যা ছিল গত বছরের নভেম্বরের চেয়ে ৩১ দশমিক ৭৫ শতাংশ বেশি। আর চলতি অর্থবছরের পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) রেমিট্যান্স এসেছে ৭৭১ কোটি (৭.৭১ বিলিয়ন) ডলার। যা গত বছরের একই সময়ের চেয়ে ২২ দশমিক ৬৬ শতাংশ বেশি। দুই শতাংশ হারে প্রণোদনা, জনশক্তি রফতানি বৃদ্ধি এবং বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ায় রেমিট্যান্স প্রবাহ বাড়ছে বলে মনে করছেন অর্থনীতিবিদ ও ব্যাংকাররা। বাংলাদেশ ব্যাংক সোমবার রেমিট্যান্সের যে তথ্য প্রকাশ করেছে তাতে দেখা যায়, চলতি ডিসেম্বর মাসের ১৯ দিনে ১২২ কোটি ৩৪ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।


এ নিয়ে চলতি ২০১৯-২০ অর্থবছরের পাঁচ মাস ১৯ দিনে (১ জুলাই থেকে ১৯ ডিসেম্বর) রেমিটেন্সের পরিমাণ দাঁড়িয়েছে ৮৯৩ কোটি ৭৬ লাখ (৮.৯৪ বিলিয়ন) ডলার। অক্টোবর মাসে ১৬৪ কোটি ডলারের রেমিটেন্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। যা ছিল ১ মাসের হিসাবে বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স। তার আগে সেপ্টেম্বরে পাঠিয়েছিলেন ১৪৬ কোটি ৮৪ লাখ ডলার।
অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে এসেছিল ১৫৯ কোটি ৭৭ লাখ ডলার। আগস্টে আসে ১৪৪ কোটি ৪৭ লাখ ডলার। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রবাহে সুখবর দিয়ে শেষ হয় ২০১৮-১৯ অর্থবছর। গত অর্থবছরে আগের বছরের চেয়ে ৯ দশমিক ৬০ শতাংশ বেশি রেমিটেন্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।

তার আগে ২০১৭-১৮ অর্থবছরে রেমিটেন্সে প্রবৃদ্ধি ছিল আরও বেশি; ১৭ দশমিক ৩২ শতাংশ। রেমিটেন্সে ২ শতাংশ হারে প্রণোদনা দেওয়া হচ্ছে। প্রবাসীরা এখন ১০০ টাকা দেশে পাঠালে যার নামে টাকা পাঠাচ্ছেন তিনি ওই ১০০ টাকার সঙ্গে ২ টাকা যোগ করে ১০২ টাকা তুলতে পারছেন। মদিনা থেকে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণে বিলমাসিহ নামক স্থানে মরুভূমির মাঝে একটি কৃষি খামারে কাজ করছেন বাংলাদেশিরা। বাজেটে এ জন্য ৩ হাজার ৬০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ আশা করছেন চলতি ২০১৯-২০ অর্থবছর শেষে রেমিটেন্সের পরিমাণ ২১ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।

রিজার্ভ ফের ৩২.৪ বিলিয়ন ডলার রেমিটেন্স বাড়ায় বাংলাদেশ ব্যাংকের বিদেশি মুদ্রার সঞ্চয়নও (রিজার্ভ) সন্তোষজনক অবস্থায় রয়েছে। সোমবার দিন শেষে রিজার্ভের পরিমাণ ছিল ৩২ দশমিক ৪ বিলিয়ন ডলার। নভেম্বরের প্রথম সপ্তাহে রিজার্ভ ৩২ দশমিক ৫০ বিলিয়ন ডলারে উঠেছিল। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) সেপ্টেম্বর-অক্টোবর মেয়াদের ৯৮ কোটি ৭০ লাখ ডলারের আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ ৩১ দশমিক ৬০ বিলিয়ন ডলারে নেমে এসেছিল। গত এক মাসে তা বেড়ে আবার সেই আগের অবস্থানে উঠেছে।



Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: