বরিশালে গ্রেপ্তার বাংলাদেশ ব্যাংকের ডিজিএমকে কারাগারে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

অর্থনীতি

বাংলাদেশ ব্যাংকের ডিজিএম সাইদুল ইসলামকে (৪৫) একটি প্রতারণার মামলায় গ্রেফতার করেছে বরিশাল পুলিশ। শুক্রবার বিকেলে তাকে শহরের নথুল্লাবাদ এলাকা থেকে

2019-12-28T16:46:52+00:00
2019-12-28T16:46:52+00:00
 
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
অর্থনীতি
বরিশালে গ্রেপ্তার বাংলাদেশ ব্যাংকের ডিজিএমকে কারাগারে প্রেরণ
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯, ৪:৪৬ পিএম 
বাংলাদেশ ব্যাংকের ডিজিএম সাইদুল ইসলামকে (৪৫) একটি প্রতারণার মামলায় গ্রেফতার করেছে বরিশাল পুলিশ। শুক্রবার বিকেলে তাকে শহরের নথুল্লাবাদ এলাকা থেকে গ্রেপ্তারের পরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

আলোচিত এই মামলার বাদী নগরীর কলেজ রোডের বাসিন্দা অ্যাডভোকেট এম এ জলিল। একই এলাকার বাসিন্দা মৃত আজহার উদ্দিনের পুত্র ব্যাংক কর্মকর্তা সাইদুল ইসলাম।

পুলিশ মামলার বরাত দিয়ে জানায়- নগরীর নথুল্লাবাদ লুৎফর রহমান সড়কের সাইদুল ইসলাম ও তার স্ত্রী ইসরাত জাহানের মালিকানাধীন ১৬ শতশ জমি বিক্রির উদ্দেশে অ্যাডভোকেট এম এ জলিলের সাথে ৮০ লাখ টাকা মূল্য নির্ধারণ করে বায়না চুক্তি সম্পন্ন করা হয়।

পরবর্তীতে বায়না চুক্তি বাবদ জলিলের কাছ থেকে ৪৫ লাখ ৫০ হাজার টাকা গ্রহণ করেন সাইদুল ইসলাম। কিন্তু বায়না চুক্তি ভঙ্গ করে গোপনে অধিকমূল্যে ওই জমি অন্য আরেক ব্যক্তির কাছে বিক্রি করে দেন।

বিষয়টি জানতে পেরে অ্যাডভোকেট জলিল জমির বায়নার টাকা ফেরত চাইলে সাইদুল ইসলাম টালবাহনা শুরু করেন। এতে ক্ষুব্ধ হয়ে অ্যাডভোকেট জলিল প্রতারণার অভিযোগ এনে সাইদুল দম্পত্তির বিরুদ্ধে আদালতে মামলা করেন।

দীর্ঘদিন পলাতক থাকার পরে সাইদুল ইসলাম শুক্রবার এলাকায় আসলে কোতয়ালি পুলিশের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) বিধান গণপতি অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। পরে ওইদিনই তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেন বলে সময়ের আলোকে জানান ওসি নুরুল ইসলাম।

Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: