শাহজালাল হবে সেরা বিমানবন্দর : বিমান প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল নির্মাণ সমাপ্তির পর এটি হবে এ অঞ্চলের সেরা বিমানবন্দর। দেশি ও বিদেশি নাগরিকদের

2019-12-27T19:16:13+00:00
2019-12-27T20:47:26+00:00
 
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
অর্থনীতি
শাহজালাল হবে সেরা বিমানবন্দর : বিমান প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯, ৭:১৬ পিএম  আপডেট: ২৭.১২.২০১৯ ৮:৪৭ পিএম
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল নির্মাণ সমাপ্তির পর এটি হবে এ অঞ্চলের সেরা বিমানবন্দর। দেশি ও বিদেশি নাগরিকদের সেবা দিতেই এই বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল অত্যাধুনিকভাবে নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী।

শুক্রবার দুপুরে হযরত শাহজালাল বিমানবন্দরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

তিনি বলেন, ‘শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩ নির্মাণকাজের উদ্বোধন করবেন। এই টার্মিনাল নির্মাণ সমাপ্তির পর তা হবে সবার প্রত্যাশার একটি সুন্দর ও অত্যাধুনিক বিমানবন্দর। আগামী ৪৮ মাসের মধ্যে এ টার্মিনালের নির্মাণকাজ সম্পন্ন হবে।’

তিনি আরো বলেন, ‘সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা কিছু ক্ষেত্রে সফলতা অর্জন করেছি। প্রধানমন্ত্রীর দিক-নির্দেশনায় এ অর্জন সম্ভব হয়েছে। তিনি যেভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বিমানবন্দরের উন্নয়নে চেষ্টা করেন, তা আমাদের অনুপ্রাণিত করে।

এ সময় অনুষ্ঠানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার তৌহিদ উল আহসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।’


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: