৪ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ করেছে কোস্ট গার্ড

সময়ের আলো অনলাইন

অর্থনীতি

গোপন সংবাদের ভিত্তিতে গত ২৯ ডিসেম্বর রাত ০১.৩০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট স্টেশান পাগলা কর্তৃক একটি স্পেশাল অভিযান পরিচালনা করে ঢাকা

2019-12-30T14:49:34+00:00
2019-12-30T14:49:34+00:00
 
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
অর্থনীতি
৪ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ করেছে কোস্ট গার্ড
সময়ের আলো অনলাইন
প্রকাশ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯, ২:৪৯ পিএম 
গোপন সংবাদের ভিত্তিতে গত ২৯ ডিসেম্বর রাত ০১.৩০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট স্টেশান পাগলা কর্তৃক একটি স্পেশাল অভিযান পরিচালনা করে ঢাকা জেলার কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকায় পোস্তগোলা ব্রিজের কাছ থেকে অবৈধভাবে লুকায়িত অবস্থায় বিপুল পরিমাণ চোরাই শাড়িসহ একটি বাল্কহেড জব্দ করা হয় ।

পরবর্তীতে কোস্ট গার্ডের টহলদল কর্তৃক উক্ত বাল্কহেডটি তল্লাশী করে বাল্কহেড এর ভিতরে অবৈধভাবে লুকায়িত অবস্থায় ১৭৫ বেল্ট বিভিন্ন ধরনের কাপড় (শাড়ি, লেহেঙ্গা, থ্রিপিস, শাল, শেরোয়ানী, পাঞ্জাবী ও মেয়েদের জুতা) জব্দ করা হয়।

জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ কোটি টাকা মাত্র। বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনীর এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার পাশাপাশি জলদস্যুতা, বনদস্যুতা, ডাকাতি দমনে ও নৌ পথে বৈধ কাগজপত্রবিহীন মালামাল পরিবহনের ক্ষেত্রে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত চোরাই শাড়িসহ বাল্কহেডটি কাস্টম কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।

Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: