জেকের সাফল্য

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

আরটিভি ফোক স্টেশনের সফল প্রথম সিজন শেষ করার পর এই মুহূর্তে দ্বিতীয় সিজন নিয়ে ব্যস্ত সময় পার করছেন কণ্ঠশিল্পী, সুরকার

2020-12-18T23:29:00+00:00
2020-12-18T23:29:00+00:00
 
  বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৭ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
জেকের সাফল্য
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০, ১১:২৯ পিএম 
আরটিভি ফোক স্টেশনের সফল প্রথম সিজন শেষ করার পর এই মুহূর্তে দ্বিতীয় সিজন নিয়ে ব্যস্ত সময় পার করছেন কণ্ঠশিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক জেকে মজলিস। ফোক স্টেশনে প্রথম সিজনে জেকের ফিচারিংয়ে গান তৈরি হয়েছে ১৮০টি। আর চলতি সিজনেও প্রথম লটে প্রচার হচ্ছে ৭৮টি গান। পরের লটেও ৭৮টি গান প্রচার হবে বলে জানান জেকে। এর মধ্যেই নতুন সাফল্যের খবর জানান দিলেন জেকে। ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসে সেরা সঙ্গীত পরিচালকের পুরস্কার জিতেছেন জেকে। নিজের সাফল্য প্রসঙ্গে জেকে বলেন, ‘পুরস্কার আসলে অনুপ্রাণিত করে। কাজের প্রতি ভালোবাসা বাড়িয়ে দেয়। তাই ভালো কাজের ক্ষুধা আরও বেড়ে গেল।’
উল্লেখ্য, নূর হোসেন হীরার প্রযোজনায় আরটিভিতে প্রতি শনিবার রাত ১১টা ৩০ মিনিটে প্রচারিত হয় ফোক স্টেশন।



Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: