বাঙালি পরিচালকের সিনেমায় পরিণীতি

আনন্দ সময়

ষ ফারজানা স্মৃতিবলিউডে পা রাখার কয়েক বছরের মধ্যেই সৌন্দর্য ও অভিনয়ের মাধ্যমে সবার মন জয় করে নিয়েছিলেন পরিণীতি চোপড়া। তবে

2020-12-31T22:15:00+00:00
2020-12-31T22:15:00+00:00
 
  সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
বাঙালি পরিচালকের সিনেমায় পরিণীতি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০, ১০:১৫ পিএম 
ষ ফারজানা স্মৃতি
বলিউডে পা রাখার কয়েক বছরের মধ্যেই সৌন্দর্য ও অভিনয়ের মাধ্যমে সবার মন জয় করে নিয়েছিলেন পরিণীতি চোপড়া। তবে শুরুতে অভিনয় জগতে আসার কোনো প্ল্যান ছিল না পরিণীতির। ম্যানচেস্টার বিজনেস স্কুল থেকে বিজনেস, ফিন্যান্স এবং ইকোনমিকসে তিনটি অনার্স ডিগ্রি নিশ্চিত করে কাজ করছিলেন ইনভেস্টমেন্ট ব্যাংকার হিসেবে। ২০০৯ সালে ভারতে ফিরে এসে তিনি যশরাজ ফিল্মসে যোগ দেন পাবলিক রিলেশন কনসালট্যান্ট হিসেবে। কিন্তু শেষ পর্যন্ত আর বড় পর্দা থেকে দূরে থাকতে পারেননি পরিণীতি।
পরিণীতি চোপড়া ২০১১ সালে ‘লেডিস ভার্সেস রিকি বেল’ ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন। এর জন্য তিনি জিতে নিয়েছিলেন সেরা অভিনেত্রী ডেবিউ ফিল্মফেয়ার পুরস্কার। এরপর ইশকজাদে, হাসি ত ফাসি, শুদ্ধ দেশি রোমান্স ও কেসরির মতো সুপার হিট সিনেমা উপহার দিয়েছেন তার দর্শকদের।
গত বছর শুটিং শেষ করেছেন ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’-এর হিন্দি রিমেকে। লন্ডন থেকে ফেরার পথে পরিণীতি একটি পোস্ট দিয়ে নিজের অভিজ্ঞতার কথা লিখেছিলেন। কিন্তু করোনা পরিস্থিতির কারণে ছবির মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে। ছবিটি পরিচালনা করেন বাঙালি পরিচালক ঋভু দাসগুপ্ত। পরিচালক ঋভু দাসগুপ্তর পরবর্তী ছবিতেও নায়িকা হিসেবে দেখা যাবে পরিণীতিকে। তবে ছবিটির নাম এখনও ঠিক করা হয়নি। ২০২১ সালের মার্চ থেকে ছবির শুটিং শুরু হবে। পরিণীতি চোপড়া এই ছবিতে একজন মহিলা গুপ্তচরের ভূমিকায় অভিনয় করছেন।
এ ছাড়া ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়ালের বায়োপিকে অভিনয় করছেন পরিণীতি চোপড়া। গত বছর থেকেই এই সিনেমার শুটিং শুরু করেছেন। সিনেমায় অভিনয়ের আগে সাইনার জীবন নিয়েও বিস্তর পড়াশোনা করেছেন তিনি। ছবিতে নিজের লুকের ছবিটি শেয়ার করে একটি টুইট করেছিলেন পরিণীতি। টুইটটি রিটুইট করে ক্যাপশনে সাইনা লিখে দেন, ‘অবিকল আমার মতো’।
Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: