মঞ্চের আলো কেড়েছিল করোনা!

আনন্দ সময়

ষ আনন্দ সময় প্রতিবেদকবছরের শুরুতে জাবি নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ রেজা আরিফের ‘সোহরাব-রুস্তম’ মঞ্চে আনে। এরপর আসে জাবির ‘দহনদয়িতা’। ৪

2020-12-31T22:15:00+00:00
2020-12-31T22:15:00+00:00
 
  সোমবার, ১৫ জুন ২০২৬,
১ আষাঢ় ১৪৩৩
সোমবার, ১৫ জুন ২০২৬
আনন্দ সময়
মঞ্চের আলো কেড়েছিল করোনা!
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০, ১০:১৫ পিএম   (ভিজিট : ২৯১)
ষ আনন্দ সময় প্রতিবেদক
বছরের শুরুতে জাবি নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ রেজা আরিফের ‘সোহরাব-রুস্তম’ মঞ্চে আনে। এরপর আসে জাবির ‘দহনদয়িতা’। ৪ জানুয়ারি নতুন দল শূন্যেয়া থিয়েটার মঞ্চে আনে ‘মানুষ’। প্রাচ্যনাট স্কুলের প্রযোজনা ‘দেওয়ান গাজীর কিসসা’। ২৪ জানুয়ারি দেশ নাটকের ‘জলবাসর’ মঞ্চস্থ হয়। এরপর একে একে মঞ্চস্থ হয় ঢাকা পদাতিকের ‘পাকে-বিপাকে’, ঢাকা নান্দনিকের ‘গ্রহণকাল’, মোহাম্মদ বারীর নির্দেশনায় ‘মূল্য-অমূল্য’, নাট্যবেদের ‘ছায়া ও মানুষ’সহ কিছু প্রযোজনা। করোনা পরিস্থিতির কারণে এ বছর প্রায় সাত মাস বন্ধ ছিল থিয়েটার কার্যক্রম ও প্রদর্শনী। এরপর করোনাকালকে উপেক্ষা করেই শুরু হয় মঞ্চনাটক প্রদর্শনী। এ বছরের শেষে এসে প্রাঙ্গণেমোর ছেড়ে চলে যায় ২৭ জন সদস্য! অন্যদিকে আগের ছেড়ে যাওয়া তিনজন সদস্য যুক্ত হয়ে ৩০ জন সদস্য নিয়ে তৈরি হয় ‘থিয়েটারিয়ান’। করোনা উপেক্ষা করে শূন্যন রেপাটরির উদ্যোগে এ বছরের ২৮ আগস্ট মোমেনা চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগে প্রদর্শিত হয় ‘লালজমিন’। ২৩ অক্টোবর থেকে খুলে যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার তিনটি মিলনায়তন। নাট্যদল প্রাচ্যনাট তাদের রিহার্সেল ফ্লোরে এ বছর প্রদর্শনী করে ‘মহলা মগন’ নাট্য উৎসবের। এ দিন মঞ্চায়িত হয় পালাকারের নাটক ‘উজানে মৃত্যু’। অন্যদিকে একই সময় প্রদর্শিত হয় জাগরণী থিয়েটার ‘রাজার চিঠি’। খেয়ালি নাট্যগোষ্ঠীর ‘যুদ্ধ যুদ্ধ’, মৈত্রী থিয়েটারের ‘চা অথবা কফি’, উৎসর ‘পতাকায় বঙ্গবন্ধু’ মঞ্চস্থ হয়। ওইদিন সন্ধ্যায় প্রদর্শিত হয় শৌখিন থিয়েটারের ‘ধূম্রজ্বালা’। নাট্যকার ও নির্দেশক আনন জামানের লেখা ও জনপ্রিয় অভিনেতা-নির্দেশক শহীদুজ্জামান সেলিমের নির্দেশনায় ঢাকা থিয়েটারের নতুন প্রযোজনা ‘একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার’ আসে মঞ্চে। এ বছর মঞ্চস্থ হয় প্রাচ্যনাটের ‘পুলসিরাত’। ১৬ ডিসেম্বর সন্ধ্যায় প্রাঙ্গণেমোর মঞ্চে আনে নতুন নাটক ‘মেজর’। এ বছর ঢাকা পদাতিক, পদাতিক নাট্য সংসদ, মহাকাল, বাতিঘর নাট্যদল, আরণ্যক, বাংলাদেশ থিয়েটার, জেনেসিস থিয়েটারসহ বেশ কয়েকটি নাটকের দল তাদের নতুন প্রযোজনা নিয়ে মহড়া কক্ষে ব্যস্ত সময় পার করেছে। সৈয়দ জামিল আহমেদের হাত ধরে মঞ্চে প্রদর্শিত হচ্ছে ‘৪.৪৮ মন্ত্রাস’। ১৮-৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডে নাটক সরণির বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে মঞ্চায়িত হচ্ছে নাটকটি।




Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: