তারকাদের বিয়ে

আনন্দ সময়

চলতি বছর বেশ কয়েকজন তারকা জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। চলুন, দেখে নিই কোন কোন তারকা এ বছর বিয়ে পিঁড়িতে

2020-12-30T22:42:00+00:00
2020-12-30T22:42:00+00:00
 
  সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
তারকাদের বিয়ে
প্রকাশ: বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০, ১০:৪২ পিএম 
চলতি বছর বেশ কয়েকজন তারকা জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। চলুন, দেখে নিই কোন কোন তারকা এ বছর বিয়ে পিঁড়িতে বসেছেন
সুজন-রোদেলা জান্নাত : চলতি বছরে শোবিজে প্রথম বিয়ের খবর দিয়েছেন মডেল ও অভিনেতা খালেদ হোসেন সুজন ও নায়িকা রোদেলা জান্নাত। তারা বিয়ে করেছেন ২ ফেব্রুয়ারি।

ইমন-হৃদিতা : সঙ্গীত পরিচালক, সুরকার, গীতিকার ও
কণ্ঠশিল্পী শওকত আলী ইমন দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি। পাত্রী হৃদিতা রেজা একটি বেসরকারি চ্যানেলে সংবাদ পাঠিকা হিসেবে কর্মরত। তবে বিয়ের চার মাস না পেরোতেই তাদের সংসার ভাঙনের হুমকিতে রয়েছে।
শাওন-টয়া : টেলিভিশনের জনপ্রিয় মুখ শাওন ও মুমতাহিনা টয়া। দীর্ঘদিন তারা প্রেম করেছেন। ২৯ ফেব্রুয়ারি লিপ ইয়ারকে স্মরণীয় করে রাখতে এদিনই তারা বিয়ে করেছেন। কাছের বন্ধু এবং আত্মীয়দের নিয়ে এই বিয়ের অনুষ্ঠানটি সম্পন্ন করেন। সুখেই আছেন এই দম্পতি।

শমী কায়সার-রেজা আমিন : চলতি বছরের সবচেয়ে আলোচিত বিয়ে ছিল অভিনেত্রী ও ব্যবসায়ী শমী কায়সারের। তিনি ২৭ সেপ্টেম্বর বিয়ে করেছেন। ৯ অক্টোবর ছিল বিয়ের রিসেপশন। এই আয়োজনে উপস্থিত ছিলেন বর-কনের দুই পরিবারের সদস্য ও কাছের মানুষেরা। শমী কায়সারের এটি
তৃতীয় বিয়ে। বর রেজা আমিন সুমনেরও এটি দ্বিতীয় বিয়ে।

কর্ণিয়া-নাবিল : কণ্ঠশিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়াও বিয়ে করেছেন মিউজিশিয়ান নাবিল সালাউদ্দিনকে। চলতি বছর ২৭ জুলাই পারিবারিকভাবে তাদের বিয়ে হয়েছে। বিয়ের খবরটি নিজেই সোশ্যাল হ্যান্ডেলে জানিয়েছেন কর্ণিয়া।
অর্ণব-সুনিধি : চলতি বছরের ২৮ অক্টোবর পশ্চিমবঙ্গের আসানসোলে প্রেমিকা ভারতীয় শিল্পী সুনিধি নায়েককে বিয়ে করেছেন সঙ্গীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব। সেখানে তাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে। এটি অর্ণবের দ্বিতীয় বিয়ে।
অপর্ণা-সত্রাজিৎ : চট্টগ্রামের আগ্রাবাদে অভিনেত্রী অপর্ণা ঘোষের বিয়ে হয়েছে। পাত্র সত্রাজিৎ দত্ত। ১০ ডিসেম্বর স্থানীয় একটি মন্দিরে ধর্মীয় রীতি-নীতি মেনেই অপর্ণা-সত্রাজিৎ দত্তের চার হাত এক করে দেন পুরোহিত ও দুই পরিবারের সদস্যরা।
শ্যামল মাওলা-মাহা : অভিনেতা শ্যামল মাওলা ১০ অক্টোবর দীর্ঘদিনের বন্ধু মাহা শিকদারের সঙ্গে ঘর বাঁধলেন। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
রনি রশিদ-নুসরাত ফারিয়া : দীর্ঘ সাত বছরের সম্পর্ক পূর্ণতা পেল। চলতি বছরের ২১ মার্চ ঘরোয়া আয়োজনে বাগদান হয়েছে নুসরাত ফারিয়ার। হবু বরের নাম রনি রিয়াদ রশিদ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ওয়ালে এক পোস্টে গাঁটছড়া বাঁধার খবর নিজেই জানিয়েছিলেন নুসরাত।

আনিকা কবির শখ-জন : পারিবারিক আয়োজনে ১২ মে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছিলেন মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ। এটি তার দ্বিতীয় বিয়ে। শখের বরের নাম রহমান জন। তিনি পেশায় একজন ব্যবসায়ী।

পরীমনির ৩ টাকার বিয়ে : চলতি বছরের ৯ মার্চ রাতে অভিনয়শিল্পী ও পরিচালক হৃদি হকের অফিসে কাজী ডেকে বিয়ে করেন পরীমনি ও পরিচালক কামরুজ্জামান রনি। সে সময় পরীমনি গণমাধ্যমকে বলেছিলেন, ‘জানেন, আমরা তিন টাকায় বিয়ে করেছি! কিউট না? আমাদের বিয়ের দেনমোহর তিন টাকা।’ তবে তাদের সেই বিয়ে টেকেনি পাঁচ মাসও।

Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: