সমালোচনা শিখিয়েছে  দীপিকাকে

আনন্দ সময়

ষ আনন্দ সময় ডেস্কবলিউডে এক যুগ পার করেছেন দীপিকা পাড়ুকোন। বলিউডের প্রথম সারির তারকার খ্যাতিটাও তার দখলে। সম্প্রতি এক সংবাদমাধ্যমে

2020-12-30T22:42:00+00:00
2020-12-30T22:42:00+00:00
 
  সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
সমালোচনা শিখিয়েছে  দীপিকাকে
প্রকাশ: বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০, ১০:৪২ পিএম 
ষ আনন্দ সময় ডেস্ক
বলিউডে এক যুগ পার করেছেন দীপিকা পাড়ুকোন। বলিউডের প্রথম সারির তারকার খ্যাতিটাও তার দখলে। সম্প্রতি এক সংবাদমাধ্যমে দীপিকা বলেন, ‘১৯ বছর বয়সে বলিউডের মতো কঠিন জগতে পা রাখাটা অতি ভয়ঙ্কর ছিল। আমি কিচ্ছু জানতাম না, বুঝতাম না। ভীষণ অপরিচিত ‌ছিল সবটা। তবে শাহরুখ ও ফারাহ আমার হাত ধরে সাহস জুগিয়েছিলেন।’ বলিউডের অন্ধকার দিক প্রসঙ্গে দীপিকা জানালেন, ‘খুব সমালোচনার মুখে পড়েছিলাম। কখনও কখনও সেটা নিষ্ঠুর হয়ে দাঁড়াত। আমার উচ্চারণ ও অভিনয় নিয়ে খুব খারাপ মন্তব্য করা হয়। লেখালেখিও হয়। ২১ বছর বয়সে সেগুলো বড্ড আঘাত করেছিল আমায়।’ দীপিকা বলেন, ‘এর ফলে আমি আরও কঠোর পরিশ্রম করতে থাকি। নিখুঁত হওয়ার জন্য পাগলামি করতে থাকি। এর থেকেও গুরুত্বপূর্ণ, ব্যক্তি হিসেবেও আমি বদলাতে থাকি। ব্যর্থতাকে গ্রহণ করার ক্ষমতা বাড়ে। সমালোচনা আমাকে অনেক কিছু শিখিয়েছে। তাই বলব, আমি আসলে সেই সমালোচনার জন্য আজ কৃতজ্ঞ।’




Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: