ইউটিউবে মজেছে দর্শক

আনন্দ সময়

এ বছর টেলিভিশন নাটকের জন্য ভালো সময় ছিল না। এ ছাড়া বিজ্ঞাপনের যন্ত্রণায় টিভিনাটক থেকে মুখ ফিরিয়ে নেয় দর্শক। বিনোদনের

2020-12-31T22:15:00+00:00
2020-12-31T22:15:00+00:00
 
  সোমবার, ১৫ জুন ২০২৬,
১ আষাঢ় ১৪৩৩
সোমবার, ১৫ জুন ২০২৬
আনন্দ সময়
ইউটিউবে মজেছে দর্শক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০, ১০:১৫ পিএম   (ভিজিট : ৩০১)
এ বছর টেলিভিশন নাটকের জন্য ভালো সময় ছিল না। এ ছাড়া বিজ্ঞাপনের যন্ত্রণায় টিভিনাটক থেকে মুখ ফিরিয়ে নেয় দর্শক। বিনোদনের মাধ্যম হিসেবে বেছে নেয় ইউটিউবকে। চলতি বছর অনেক অডিও প্রযোজনা সংস্থা নাটক নির্মাণের দিকে ঝুঁকেছে। বিস্তারিত লিখেছেন সৌম্য চৌধুরী
করোনার কারণে প্রায় ছয় মাস শুটিং বন্ধ ছিল। সীমিত আকারে শুটিং ইউনিট নিয়ে নির্মাতারা শুটিং করেছিলেন। তবে করোনায় টিভি নাটকের ব্যবসায় ধস নেমেছিল। কয়েক বছরের ধারাবাহিকতায় এ বছরও অপূর্ব, আফরান নিশো, মেহজাবিন, তানজিন তিশা আলোচনায় ছিলেন। ২০২০ সালে কিন্তু অনেক নতুন মুখ দেখা গেছে। এই তালিকায় এগিয়ে আছেন তাসনিয়া ফারিন, সারিকা সাবা, কেয়া পায়েল, জিয়াউল হক পলাশ, শামীম হাসান সরকার, জোভান, মুশফিক ফারহানরা। প্রেম এবং কমেডি নাটকের বাইরে এ বছর বেশ কিছু জীবনমুখী গল্পের নাটক নির্মিত হয়েছে। বিজয় দিবসের নাটক ‘তৃতীয়জন’ ভালো সাড়া পেয়েছিল। এ ছাড়া গত কোরবানির ঈদে আশফাক নিপুণের পরিচালনায় ‘ভিকটিম’ (অপি করিম, নিশো ও সাফা কবির) ও ‘ইতি মা’ (ঈশিতা, নিশো, আবীর মির্জা ও শিল্পী সরকার অপু) সাড়া ফেলেছে। একই ঈদে মাহমুদুর রহমান হিমির ‘কেন?’ (মেহজাবিন ও তৌসিফ) নাটকটি সাড়া ফেলে। করোনাকালের গল্প নিয়ে ওয়েব প্লাটফর্ম বিঞ্জে মুক্তি পাওয়া অনিমেষ আইচের ‘মুখ আসমান’ (আশনা হাবিব ভাবনা), আবু শাহেদ ইমনের ‘আড়াই মণ স্বপ্ন’ (ফজলুর রহমান বাবু ও মৌটুসী বিশ^াস) ও গিয়াসউদ্দিন সেলিমের ‘যাত্রী’ (চঞ্চল চৌধুরী) প্রশংসা কুড়িয়েছে। শিহাব শাহীনের পরিচালনায় একই প্লাটফর্মের ‘১৪ আগস্ট’ (তাসনুভা তিশা, তানভীর ও শাওন) দারুণ আলোচনায় আসে। বছর শেষে ভিকি জাহেদের পরিচালনায় আফরান নিশো ও মেহজাবিন জুটির দুই নাটক ‘জন্মদাগ’ ও ‘ইরিনা’ সাড়া ফেলেছে। বছরের শেষদিকে সৈয়দ আহমেদ শাওকি ওয়েব সিরিজ ‘তাকদীর’ নির্মাণ করে দর্শক মহলে তুমুল সাড়া ফেলে দিয়েছেন। মিজানুর রহমান আরিয়ানের ভালোবাসা দিবসে ‘গজদন্তিনী’, দুই ঈদে ‘উপহার’, ‘জানবে না কোনোদিন’, ‘স্বার্থপর’, ‘শহর ছেড়ে পরানপুর’, ‘একাই একশো’, ‘প্রাণপ্রিয়’ নির্মাণ করে আলোচনায় ছিলেন।
এ ছাড়া অনম বিশ^াস ‘তোমার পাশে হাঁটতে দিও’, শাফায়েত মনসুর রানা (দ্য লাস্ট অর্ডার, মশাল, প্রেশার কুকার, পরিপূরক, মধ্যনায়ক), সঞ্জয় সমদ্দার (যে শহরে টাকা ওড়ে, শিফট, অপরূপা), রাফাত মজুমদার রিংকু (বোধ), মুহাম্মদ মোস্তফা কামাল রাজ (ফ্যামিলি ক্রাইসিস), কাজল আরেফিন অমি (ব্যাচেলর পয়েন্ট : সিজন ৩, হোয়াই), মাবরুর রশিদ বান্নাহ (আমার অপরাধ কি, ব্যঞ্জনবর্ণ), নুহাশ হুমায়ূন (শেষটা সবাই জানে), হিমেল আশরাফ (দেখা হবে), তানভীর আহমেদ (এক্সট্রা আর্টিস্ট) নাটকগুলো।
আলোচনায় পাঁচ অভিনেতা
চঞ্চল চৌধুরী : বছরের শেষদিকে ওয়েব সিরিজ ‘তাকদীর’ এ অভিনয় করে দুই বাংলায় আলোচনার শীর্ষে চলে এসেছেন চঞ্চল চৌধুরী। অভিনয়ের বাইরে ‘যুবতী রাধে’ গান গেয়ে সর্বমহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন চঞ্চল।
আফরান নিশো : জন্মদাগ, ইরিনা, একাই একশো, উপহার, পরিপূরক, শিফট, তৃতীয়জন। এ ছাড়া ওয়েব ফিল্ম ‘মাইনকার চিপায়’ অভিনয় করে আলোচনায় ছিলেন।
মোশাররফ করিম : দর্শকদের তিনি হতাশ করেননি, এটাই বড় প্রাপ্তি। ‘যে শহরে টাকা ওড়ে’ কিংবা ‘বোধ’। এ ছাড়া অন্যান্য কাজের মধ্যে এখানে তো কোনো ভুল ছিল না, ব্যঞ্জনবর্ণ, হ্যামলেটের ফিরে আসা অন্যতম।
অপূর্ব : স্বার্থপর, সে ভালোবেসেছিল, জানবে না কোনোদিন, অপরূপা, অবুঝ দিনের গল্প-২, তুমি আমি আর দ্বিধা, আপনার ছেলে কি করে? নাটকগুলোতে অপূর্বর অভিনয় মুগ্ধ করেছে।
ফজলুর রহমান বাবু : এই বছর নাটক ‘এক্সট্রা আর্টিস্ট’ ও শর্টফিল্ম ‘আড়াই মণ স্বপ্ন’ বেশ প্রশংসিত হয়েছে। প্রধান চরিত্রে না হয়েও তাকদীর ওয়েব সিরিজে অভিনয় করে রীতিমতো জনপ্রিয় হয়ে গেছেন সোহেল মণ্ডল, ব্যাচেলর পয়েন্টের সুবাদে জিয়াউল হক পলাশ বরাবরেই মতো নির্দিষ্ট গোষ্ঠীর কাছে বেশ আলোচিত, ফ্যামিলি ক্রাইসিসে অভিনয় করে শামীম হাসান সরকার ছিলেন আলোচনায়। তৌসিফ মাহবুব (কেন, রেহনুমা, অপেক্ষার নীল প্রহর, হোয়াই) নাটকে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। অন্যান্য অভিনেতাদের মধ্যে ইয়াশ রোহান (মশাল), অ্যালেন শুভ্র (দ্য লাস্ট অর্ডার, এক্সট্রা আর্টিস্ট, আমার অপরাধ কি), তাহসান (মুখ ও মুখোশের গল্প, মা আই মিস ইউ), শাওন (তোমার কাছেই যাবো), ইরফান সাজ্জাদ (প্রেশার কুকার), জোভান (অবুঝ মন), মনোজ কুমার (তাকদীর) অন্যতম।
আলোচনায় পাঁচ অভিনেত্রী
মেহজাবিন : ইরিনা, জন্মদাগ, রেহনুমা, নির্বাসন, গজদন্তিনী, পরিপূরক, ফ্যাশন, সে ভালোবেসেছিল, কেন, তৃতীয়জন নাটকে অভিনয় করে আলোচনায় ছিলেন মেহজাবিন।
ঈশিতা : ‘ইতি, মা’ একটি টেলিফিল্মে অভিনয় করে আলোচনায় ছিলেন ঈশিতা।
অপি করিম : ‘ভিকটিম’ টেলিফিল্মে অভিনয় করে প্রশংসিত হয়েছেন অপি করিম।
তাসনিয়া ফারিন : যে শহরে টাকা ওড়ে, জানবে না কোনোদিন, শহর ছেড়ে পরানপুর, মাস্ক, আমার একটাই বউ, আমার তুমি নাটকগুলোতে অভিনয় করে বছরজুড়ে আলোচনায় ছিলেন ফারিন।
তাসনুভা তিশা : ‘আগস্ট ১৪’ ওয়েব সিরিজে অভিনয় করে আলোচনায় ছিলেন তাসনুভা তিশা। নুসরাত ইমরোজ তিশা অভিনীত ‘মুখ ও মুখোশের গল্প’ তানজিন তিশার ‘অবুঝ দিনের গল্প-২’ ও ‘ভুল এই শহরের মধ্যবিত্তদেরই’ নাটকগুলোতে তাদের অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। এ ছাড়া অন্যান্য অভিনেত্রীদের মধ্যে সারিকা সাবাহ ‘ফ্যামিলি ক্রাইসিস’ নাটকে অভিনয়ের মধ্যে দিয়ে আলোচনায় আসেন। মৌটুসী বিশ^াস (আড়াই মণ স্বপ্ন), শবনম ফারিয়া (ফ্যামিলি ক্রাইসিস), সাবিলা নূর (হোয়াই!), সাফা কবির (শেষটা সবাই জানে), সুনেরাহ বিনতে কামাল (তোমার পাশে হাঁটতে দিও), অপর্ণা ঘোষ (প্রেশার কুকার, মানুষগুলো অন্যরকম), কেয়া পায়েল (অবুঝ মন), ভাবনা (টু-লেট) অন্যতম।

Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: