আন্তর্জাতিক মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত সায়েম সোবহান আনভীর

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

‘সেন্ট মাদার তেরেসা আন্তর্জাতিক অ্যাওয়ার্ড’ পুরস্কারে সম্মানিত হলেন বাংলাদেশের বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। বাংলাদেশের মিডিয়া জগতে বিশেষ

2022-02-25T01:27:56+00:00
2022-02-25T01:27:56+00:00
 
  শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
বিবিধ
আন্তর্জাতিক মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত সায়েম সোবহান আনভীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২, ১:২৭ এএম 
‘সেন্ট মাদার তেরেসা আন্তর্জাতিক অ্যাওয়ার্ড’ পুরস্কারে সম্মানিত হলেন বাংলাদেশের বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। বাংলাদেশের মিডিয়া জগতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

আন্তর্জাতিক মাদার তেরেসা অ্যাওয়ার্ড প্রবর্তনের ২২তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কলকাতার ‘ইন্ডিয়ান ফর কালচারাল রিলেশনস’ (আইসিসিআর)-এর সত্যজিৎ রায় অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে এই সম্মাননা দেয় মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কমিটি।

পুরস্কার হিসেবে তাঁর হাতে তুলে দেওয়া হয় একটি মানপত্র, মাদারের ছবিসহ একটি স্মারক, উত্তরীয়, মিষ্টির প্যাকেট।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস বিধায়ক দেবাশীষ কুমার, মাদার তেরেসা আন্তর্জাতিক অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান অ্যান্থনি অরুণ বিশ্বাসসহ বিশিষ্টরা। উপস্থিত ছিলেন বসুন্ধরা মিডিয়া গ্রুপের শীর্ষ কর্মকর্তারাও। 

সম্মাননা পেয়ে আবেগাপ্লুত সায়েম সোবহান আনভীর জানান, “এটা দারুণ এক অনুভূতি। মাদার তেরেসার মতো একজন ব্যক্তির নামাঙ্কিত সম্মাননা পেয়ে আমি সত্যিই আনন্দিত”।

মাদার তেরেসা অ্যাওয়ার্ড প্রাপকদের মধ্যে যারা বেঁচে নেই তাদের প্রতি শোক জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। 

উল্লেখ্য, আগেও বিভিন্ন সময়ে এই সম্মাননা পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমান শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি প্রমুখ।
Advertisement
Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: