বসুন্ধরা গ্রুপের এমডির সঙ্গে দেশ-বিদেশের প্রখ্যাত আলেমদের সৌজন্য সাক্ষাৎ

সময়ের আলো অনলাইন

সারাদেশ

বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের বিশেষ আমন্ত্রণে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের অন্যতম প্রাচীন দ্বীনি শিক্ষাকেন্দ্র আমরুহা

2024-02-04T01:32:01+00:00
2024-02-04T01:32:01+00:00
 
  বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬,
২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
সারাদেশ
বসুন্ধরা গ্রুপের এমডির সঙ্গে দেশ-বিদেশের প্রখ্যাত আলেমদের সৌজন্য সাক্ষাৎ
সময়ের আলো অনলাইন
প্রকাশ: রোববার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪, ১:৩২ এএম 
বসুন্ধরা গ্রুপের এমডির সঙ্গে দেশ-বিদেশের প্রখ্যাত আলেমদের সৌজন্য সাক্ষাৎ
বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের বিশেষ আমন্ত্রণে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের অন্যতম প্রাচীন দ্বীনি শিক্ষাকেন্দ্র আমরুহা মাদ্রাসার সদরুল মুদাররিস, শাইখুল ইসলাম হুসাইন আহমাদ মাদানী (রহ.)-এর সুযোগ্য নাতি আওলাদে রাসূল (সা.) সায়্যিদ মুফতি আফফান মানসুরপুরী (হাফি.)। 

শনিবার (৩ ফেব্রুয়ারি) বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের বাসভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় দেশের বিভিন্ন স্থান থেকে আগত বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার ইমাম, মুহতামিম ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অন্যান্যদের মধ্যে আরোও উপস্থিত ছিলেন, মুফতি রশিদ আহমাদ, মাওলানা ইহসান উল্লাহ সন্দিপী, মাওলানা সদরুদ্দিন মাকনুন, মুফতি মোহাম্মদ রুহুল আমিন, মুফতি সাখাওয়াত হোসাইন, মুফতি শরীফ হোসেন, মুফতি মেকদাদ হোসেন, হাজি মোহাম্মদ আমান উল্লাহ, আবরার আখিয়ার, মোহাম্মদ তালহা প্রমুখ।

আলোচনাকালে আল্লামা আফফান মানসুরপুরী বসুন্ধরা গ্রুপের দ্বীনি কার্যক্রম সম্পর্কে অবহিত হয়ে সন্তোষ প্রকাশ করেন এবং বসুন্ধরা গ্রুপ ও বাংলাদেশের মানুষের কল্যাণ কামনা করে এক বিশেষ মোনাজাত করেন। এ সময় সায়েম সোবহান আনভীর ইসলামের খেদমতে তার সহযোগিতা কামনা করেন।

সময়ের আলো/আরএস/




Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: