টক ঝাল ভুনা ডিম

সময় শৈলী

সময় শৈলী ডেস্কআমরা জানি ডিম প্রোটিনের বেশ ভালো একটি উৎস। সবসময় তো আর মাংস খেয়ে প্রোটিনের চাহিদা পূরণ করা যায়

2020-12-22T22:45:00+00:00
2020-12-22T22:45:00+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সময় শৈলী
টক ঝাল ভুনা ডিম
প্রকাশ: মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০, ১০:৪৫ পিএম 
সময় শৈলী ডেস্ক
আমরা জানি ডিম প্রোটিনের বেশ ভালো একটি উৎস। সবসময় তো আর মাংস খেয়ে প্রোটিনের চাহিদা পূরণ করা যায় না। সে ক্ষেত্রে ডিম আমাদের প্রোটিনের চাহিদা পূরণে বেশ কাজে দেয়। আর রান্না করতে বেশ সহজ বলে সময়ও বেঁচে যায়। অতিথি আপ্যায়নেও তাই দেখা যায় ডিমের তরকারি। আজকে শিখে রাখুন ডিমের ভিন্ন স্বাদের একটি রেসিপি। ডিমের নতুন স্বাদ ‘টক ঝাল ভুনা ডিম’ সবারই বেশ পছন্দ হবে।
উপকরণ
৬টি ডিম সেদ্ধ, ২ চা চামচ হলুদ গুঁড়া, ১ চা চামচ লাল মরিচ গুঁড়া, ১/২ চা চামচ গোলমরিচ গুঁড়া, ১ কাপ দুধ,  ১০টি কাঁচামরিচ ও শুকনো মরিচ (ঝাল বুঝে), ১ কাপ তেঁতুল গোলানো পানি, ২-৩টি বড় আকারের পেঁয়াজ, ১ চা চামচ রসুন বাটা, ১/৪ চা চামচ আদা বাটা, লেবুর রস ২ টেবিল চামচ, তেল প্রয়োজনমতো, লবণ স্বাদমতো, ১ চা চামচ চিনি
প্রণালী
ষ    প্রথমে ডিম সেদ্ধ করে নিয়ে একটি কাটা চামচ দিয়ে কেচে নিন। সবধান থাকবেন ডিম যেন ভেঙে না যায়।
ষ    এবার কেচে নেওয়া ডিম একটি বাটিতে নিয়ে দুধ দিন এবং এর সঙ্গে হলুদ, মরিচ, গোলমরিচ গুঁড়া ও লবণ মিশিয়ে ১০ মিনিট আলাদা করে রাখুন।
ষ    এবার একটি প্যানে তেল গরম করে নিয়ে শুকনো মরিচ দিয়ে ভাজতে থাকুন। কিছুক্ষণ ভাজা হলে এতে পেঁয়াজ, লবণ, চিনি, কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে নিন।
ষ    এরপর মেখে রাখা ডিম আলাদা করে তুলে রেখে মেরিনেটের ঝোলটুকু প্যানে দিয়ে ফেলুন ও নেড়ে নিন।
ষ    এরপর ডিমগুলো দিয়ে এতে তেঁতুল গোলানো পানি ও ১ কাপ পানি দিয়ে দিন। রান্না করতে থাকুন মাঝারি আঁচে।
ষ    পছন্দমতো ঝোল শুকিয়ে এলে চুলা থেকে নামিয়ে ধনে পাতা কুচি দিয়ে ওপরে দিন লেবুর রস।
ষ    ২ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখুন। এরপর গরম গরম রুটি বা ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু ‘টক ঝাল ভুনা ডিম’।

Loading...
Loading...
সময় শৈলী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: