লাউয়ের বরফি

সময় শৈলী

ষ সময় শৈলী ডেস্কমিষ্টি এই খাবার কম-বেশি সবারই প্রিয়। গাজর, পেঁপে কিংবা নারিকেলের বরফি অনেক খেয়েছেন; কিন্তু লাউয়ের বরফি? চলুন

2020-12-29T22:19:00+00:00
2020-12-29T22:19:00+00:00
 
  মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
সময় শৈলী
লাউয়ের বরফি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০, ১০:১৯ পিএম 
ষ সময় শৈলী ডেস্ক
মিষ্টি এই খাবার কম-বেশি সবারই প্রিয়। গাজর, পেঁপে কিংবা নারিকেলের বরফি অনেক খেয়েছেন; কিন্তু লাউয়ের বরফি? চলুন জেনে নেওয়া যাক লাউ দিয়ে সুস্বাদু বরফি তৈরির রেসিপি :

উপকরণ
লাউ আড়াইশ গ্রাম
খোয়া ক্ষীর ১ কাপ (গ্রেট করে নেওয়া)
কাজু বাদাম কুচিÑ ৩ চামচ
চিনি স্বাদমতো
ঘি দুই চামচ
সাদা তেল- ১ চামচ
এলাচ গুঁড়া- ১ চামচ
গোটা এলাচ দানা কয়েকটা
পেস্তা, চেরি সাজানোর জন্য

প্রণালি
লাউ কুরিয়ে নিন। কড়াইয়ে তেল ও ১ চামচ ঘি গরম করুন। তার মধ্যে এলাচ দানা দিয়ে নেড়ে নিন। এবার ওর মধ্যে লাউ দিয়ে নাড়ুন। কিছুক্ষণ পর খোয়া ক্ষীর দিন। এবার আঁচ কম করে সমানে নাড়ুন যাতে তলায় ধরে না যায়। লাউয়ের পানি শুকিয়ে গেলে কাজুবাদাম কুচি দিন। ভালোভাবে মিশিয়ে চিনি দিন। চিনি ভালো করে মিশে গেলে ও মিশ্রণটা শুকনো শুকনো হলে এলাচ গুঁড়া ছড়িয়ে, অল্প নেড়ে নামিয়ে নিন।
একটা প্লেটে ঘি মাখিয়ে মিশ্রণটা সমান করে দিয়ে ঠান্ডা করতে দিন। এবার ছুরি দিয়ে বরফির আকারে কেটে নিলেই তৈরি লাউয়ের বরফি। এরপর প্রিয়জনকে পরিবেশন করুন।

Advertisement
Loading...
Loading...
সময় শৈলী- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: