সময় শৈলী ডেস্ক
চলছে শীতকাল। এই সময়ে অনেকেরই ঠোঁট ফাটে। আসুন জেনে নেওয়া যাক, কীভাবে ঘরোয়া উপায়ে ঠোঁট ফাটার সমাধান করা যায়।
ষ ১ চা চামচ মধু ও আধা চা চামচ বেদানার রস এক সঙ্গে মিশিয়ে অন্তত ১৫ মিনিট লাগিয়ে রাখুন ঠোঁটে। এরপর ধুয়ে ফেলুন। ঝটপট উপকার মিলবে।
ষ নারকেল দুধ আর গোলাপজল মিশিয়ে লিপ ক্লিনজার বানিয়ে নিন। প্রতিদিন সকালে এটি ব্যবহার করে ম্যাসাজ করুন ঠোঁট।
ষ ২ চা চামচ দই আর ১ চা চামচ লেবুর রস দিয়ে লিপ মাস্ক বানাতে পারেন।
ষ কয়েকটি গোলাপের পাপড়ি কাঁচা দুধে ভিজিয়ে রাখুন ঘণ্টা তিনেক।
পাপড়িগুলোর পেস্ট বানিয়ে ঠোঁটে লাগিয়ে নিন। ২০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
ষ ১ চা চামচ নারকেল তেল আর ১ চা চামচ চিনি দিয়ে বানিয়ে নিন লিপ স্ক্রাব। কয়েক বার ঠোঁট স্ক্রাব করে ধুয়ে ফেলুন। সুফল পাবেন।
ষ আধা চা চামচ দারুচিনি গুঁড়ার সঙ্গে মধু, অলিভ অয়েল ও চিনি মিশিয়ে ঠোঁটে ঘষুণ। ঠোঁট ধুয়ে লিপবাম লাগান। দারুণ কাজে আসবে।