সময় শৈলী ডেস্ক
রান্না ঘরের একটি নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বেকিং সোডা। তবে রূপচর্চায় এর আছে অনন্য এবং অসাধারণ কিছু ব্যবহার। এই সহজলভ্য উপাদানটি মুখের এবং চুলের যত্নে বেশ উপকারী ঘামের গন্ধ দূর করা থেকে শুরু করে চুল পরিষ্কার, সুন্দর ত্বক পেতে, মুখের কালো দাগ দূর করতে, এমনকি দাঁত সাদা করতেও কাজে লাগে এই উপাদানটি। জেনে নিন কীভাবে রূপচর্চায় বেকিং সোডা কাজ করে।
চুল পরিষ্কার
চুলের যত্ন নিতে বেকিং সোডা চুলকে করে তোলে প্রাণবন্ত আর উজ্জ্বল। এর জন্য প্রতিদিনের শ্যাম্পুর সঙ্গে কিছুটা বেকিং সোডা মিশিয়ে চুলে ব্যবহার করতে পারেন।
ঘামের তীব্র গন্ধ দূর
আমরা যখন ঘেমে যাই তখন আমাদের শরীরে একধরনের তিক্ত এবং এক ধরনের উগ্র গন্ধ বের হয়। বেকিং সোডা এই তিক্ত ঘামের গন্ধ দূর করতে সহায়তা করে। এর জন্য এটি অল্পকিছু জলের মধ্যে গুলিয়ে বাহুর নিচে লাগিয়ে রাখুন কিছুক্ষণ। এতে ভালো ফল পাবেন।
দাঁতের পরিচর্যা
এমন অনেকেই আছেন যাদের দাঁত কিছুটা হলদেটে। এই বেকিং সোডা আপনার হলদেটে দাঁতকে সাদা ঝকঝকে করে তোলে নিমেষেই। এর জন্য যা করবেন তা হলো এক টেবিল চামচ বেকিং সোডা এবং ৫ ফোঁটা হাইড্রোজেন পারোক্সাইড বা জল দিয়ে মিশিয়েও নিতে পারেন দাঁত ব্রাশ করার আগে ৫ মিনিট দাঁতে লাগিয়ে রাখুন। এরপরে ব্রাশ করে ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে ২ দিন ব্যবহারে আপনার দাঁত হয়ে উঠবে উজ্জ্বল ঝকঝকে আর প্রাণোচ্ছ্বল।
মুখের কালো দাগ দূর
নিয়মিত বেকিং সোডার একটি প্যাক মুখে ব্যবহার করলে মুখের যেসব অবাঞ্চিত দাগ রয়েছে তা দূর হয়ে যাবে এবং ত্বকে লাবণ্যতা ফুটে উঠবে।
ত্বকের যত্ন
শীতে বা অন্যান্য সময়ে আবহাওয়ার কারণে আমাদের চামড়া অনেক সময় মরে যায় বা শুকিয়ে যায়। এ সময় ত্বক অনেক বেশি রুক্ষ হয়ে পড়ে।
এই রুক্ষ ত্বকের হাত থেকে রক্ষা পেতে আপনি বেকিং সোডার একটি প্যাক ব্যবহার করতে পারেন। এর জন্য গরম জল দিয়ে বেকিং সোডা গুলিয়ে মুখে
মাখুন এবং ১০-১৫ মিনিট পরে তা ধুয়ে ফেলুন ভালো করে। এতে আপনার ত্বকের শুষ্ক চামড়া উঠে গিয়ে নতুন চামড়া তৈরিতে সহায়তা করবে পাশাপাশি ত্বকের উজ্জ্বলতাও বৃদ্ধি করবে ও ত্বকের আর্দ্রতাও
ফিরে আসবে।