ঘুমের সমস্যার ১০ দাওয়াই

ডা. তাসনিম জারা

সময় শৈলী

অনেকেই ঘুমের সমস্যায় ভোগেন। নিদ্রাহীন রাত কাটান। ফলে জীবন বিষিয়ে ওঠে। নিচে ঘুমের সমস্যা দূর করার ১০টি উপায় দেওয়া হলো

2020-12-22T22:45:00+00:00
2020-12-22T22:45:00+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সময় শৈলী
ঘুমের সমস্যার ১০ দাওয়াই
ডা. তাসনিম জারা
প্রকাশ: মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০, ১০:৪৫ পিএম 
অনেকেই ঘুমের সমস্যায় ভোগেন। নিদ্রাহীন রাত কাটান। ফলে জীবন বিষিয়ে ওঠে। নিচে ঘুমের সমস্যা দূর করার ১০টি উপায় দেওয়া হলো :  
উপায়-১ : যাদের ঘুমের সমস্যা আছে, তারা চা-কফি, কোমলপানীয় বা এনার্জি ড্রিঙ্কসÑ এ খাবারগুলো এড়িয়ে চলুন। এগুলোয় থাকে ক্যাফেইন, যা ঘুমের ব্যাঘাত ঘটায়। ঘুম এলেও গভীর বা আরামদায়ক ঘুম হতে দেয় না। একান্তই খেতে চাইলে ঘুমের ৬ ঘণ্টা আগে থেকে এগুলো খাওয়া বাদ দিন।
উপায়-২ : গবেষণায় দেখা গেছে, ঘুমাতে গেলে অনেকের নানা দুশ্চিন্তা মাথায় আসতে থাকে। ফলে ঘুম আসে না। এর কিন্তু সমাধান আছে, যার নাম ‘ওয়ারি টাইম’ অর্থাৎ দুশ্চিন্তা সময়। অর্থাৎ দুশ্চিন্তা করার জন্যই শুধু দিনের বেলায় আলাদা একটু সময় রাখা।
ধরুন, প্রতিদিন বিকাল ৫টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত আপনার দুশ্চিন্তার নির্ধারিত সময়। এ সময় আপনার দুশ্চিন্তাগুলো নিয়েই শুধু ভাববেন। এতে দিনের বেলায়ই এগুলো সমাধান হয়ে যাবে। ঘুমাতে গেলে দুশ্চিন্তা আর আপনাকে বিরক্ত করবে না। কিন্তু ঘুমানোর সময়ও যদি নতুন দুশ্চিন্তা আসে, তখন ওটাকে তুলে রাখবেন আগামীকালের জন্য। এখন আপাতত এটা নিয়ে ভাবার প্রয়োজন নেই। দেখবেন, ঘুম চলে আসবে।
উপায়-৩ : ঘুমের আগে আগে গরম দুধ পান করুন। কারণ দুধে আছে ট্রিপটোফেন, যা ভালো এবং লম্বা সময় ঘুম হতে সাহায্য করে।
উপায়-৪ : অনেকে বিছানায় খাবার খান, পড়াশোনা করেন, ল্যাপটপ-মোবাইল ব্যবহার করেন। অনেকে বাসায় থাকলে দিনের অনেকটা সময় বিছানায়ই কাটান। ঘুমের সমস্যা থেকে মুক্তি চাইলে এগুলো এড়িয়ে চলতে হবে। বিছানাকে শুধু ঘুমের কাজেই ব্যবহার করতে হবে।
উপায়-৫ : ঘুম না এলে জোর করে বিছানায় শুয়ে থাকবেন না। যদি ১০ থেকে ২০ মিনিট শুয়ে থাকার পরও ঘুম না আসে, তা হলে অন্য রুমে চলে যান। রিলাক্স লাগে এমন কিছু করুন যতক্ষণ ঘুম না আসে।
যেমনÑ হালকা আলোয় বই পড়ুন বা গান শুনুন। তবে মোবাইল ব্যবহার করবেন না। কারণ ফোনের উজ্জ্বল আলো ঘুম আসতে বাধা দেয়। ঘুম এলে তখনই শুধু বিছানায় ফেরত যান।
উপায়-৬ : ঘুমানোর ১ ঘণ্টা আগে বিশ্রাম নিন, যাকে বলে ‘ওয়াইন ডাউন টাইম’। দিনের ব্যস্ততা ও দুশ্চিন্তাগুলো থেকে নিজেকে সরিয়ে আনতে এ সময়টা ব্যবহার করুন। এই ১ ঘণ্টায় বই পড়ুন বা ডায়েরি লিখুন।
গরম পানি দিয়ে গোসল করুন। মনে প্রশান্তি আনে এমন শ্রুতিমধুর কিছু শুনুন। যেমনÑ ধর্মগ্রন্থ, কবিতা আবৃত্তি বা গানÑ যেটি আপনাকে প্রশান্তি দেয়। ঘুমানোর আগে টিভি দেখা, কম্পিউটার বা মোবাইল ব্যবহার করা থেকে বিরত থাকুন। এ যন্ত্রগুলোর উজ্জ্বল আলো মস্তিষ্ককে সজাগ রাখে; ফলে ঘুম আসতে দেরি হয়।
উপায়-৭ : অনেকেই ভাবেন, নির্দিষ্ট ৮ ঘণ্টা ঘুমাতেই হবে। অথবা আজ যদি ভালো ঘুম না হয়, কাল পরীক্ষা ভালো হবে না বা ফেল করব। মাঝরাতে ভাবতে শুরু করলেন, এ নিদ্রাহীনতা বোধহয় কোনোদিনও সারবে না; সারাজীবন থাকবে। মাথায় এ ধরনের চিন্তা এলে ধরে ফেলুন এবং ভাবুন, এগুলোর আসলেই কোনো ভিত্তি আছে কি না।
উপায়-৮ : অনেক নিদ্রাহীন রোগী দুশ্চিন্তাগ্রস্ত হয়ে বারবার ঘড়িতে সময় দেখেন। এটি ঘুমের ওপর খারাপ প্রভাব ফেলে। এজন্য ঘড়ির দিকে তাকাবেন না। ঘড়ি দিক উল্টোদিকে ঘুরিয়ে রাখুন; দেয়ালে ঘড়ি থাকলে নামিয়ে নিন; ফোনটা দূরে রাখুন। ঘড়ি এমন দূরে রাখুন, যাতে সকালের অ্যালার্ম শোনা যায়। কাউকে ডেকে দেওয়ার দায়িত্বও দিতে পারেন।
উপায়-৯ : ধূমপান সম্পূর্ণ এড়িয়ে চলুন। কারণ নিকোটিন একটি উত্তেজক পদার্থ। যারা ধূমপান করেন তারা সহজে ঘুমাতে পারেন না। ঘুমের মধ্যে বারবার জেগে ওঠেন। ধূমপান সম্পূর্ণভাবে পরিহার করতে না পারলেও কমপক্ষে ঘুমানোর এক ঘণ্টা আগে ধূমপান থেকে বিরত থাকুন।
উপায়-১০ : ঘুমানোর আগে আগে অনেক বেশি খাবার খেলে কারও কারও ঘুম বেশি নাও হতে পারে। যাদের রাতের ঘুমের সমস্যা আছে, তারা ঘুমানোর তিন থেকে চার ঘণ্টা আগে রাতের খাবার সেরে ফেলুন।




Loading...
Loading...
সময় শৈলী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: