তেজপাতার অনেক গুণ

সময় শৈলী

ষ সময় শৈলী ডেস্করান্নায় স্বাদ বাড়ানোর জন্য তেজপাতার জুড়ি মেলা ভার। শুধু রান্নায় নয়। তেজপাতায় রয়েছে স্বাস্থ্যজনিত বেশ কয়েকটি গুণ।

2020-12-29T22:19:00+00:00
2020-12-29T22:19:00+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সময় শৈলী
তেজপাতার অনেক গুণ
প্রকাশ: মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০, ১০:১৯ পিএম 
ষ সময় শৈলী ডেস্ক
রান্নায় স্বাদ বাড়ানোর জন্য তেজপাতার জুড়ি মেলা ভার। শুধু রান্নায় নয়। তেজপাতায় রয়েছে স্বাস্থ্যজনিত বেশ কয়েকটি গুণ। এ ছাড়া রূপচর্চার ক্ষেত্রেও তেজপাতাকে এড়ানো যায় না। জেনে নিন রূপচর্চার ক্ষেত্রে কী কী কাজে আসতে পারে তেজপাতা।
১. শুকনো তেজপাতার গুঁড়ার সঙ্গে টক দই মেশান। মাথায় খুশকি থাকলে এই প্যাক নিয়মিত লাগান। তার পরে শ্যাম্পু করে নিন। মাথায় খুশকি কমে এতে।
২. এক বাটি জল নিয়ে তার মধ্যে কয়েকটি তেজপাতা ফোটান। ১০ মিনিট ফুটিয়ে নিয়ে জল ছেঁকে নিন। সেই জল দিয়ে নিয়মিত মুখ ধুয়ে নিন। এতে মুখের ব্রণ দূর হয়।
৩. দাঁতে হলুদ ছোপ থাকলেও তেজপাতার জুড়ি মেলা ভার। পেস্টের সঙ্গে তেজপাতা বাটা মিশিয়ে তা দিয়ে দাঁত মাজুন।
৪. তেজপাতা জলে সিদ্ধ করুন। শ্যাম্পু করার পরে সেই জল দিয়ে চুল ধুয়ে নিন।
এই জল কন্ডিশনার হিসেবে কাজ করে।
৫. তেজপাতা বাটার সঙ্গে টক দইয়ের সঙ্গে পেস্ট দিয়ে হাতে বা ত্বকের রোদে ট্যান পড়া জায়গায় লাগিয়ে নিন। এতে কালো ছোপ দূর হবে সহজেই।

Loading...
Loading...
সময় শৈলী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: