প্রকাশ: বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০, ১১:৩৯ পিএম (ভিজিট : ১৫০)
ষ আনন্দ সময় প্রতিবেদক
তানভীর মোকাম্মেল পরিচালিত ‘জীবনঢুলী’ চলচ্চিত্রটি ১৬ থেকে ২৪ জানুয়ারি ভারতের গোয়াতে অনুষ্ঠেয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘৫১তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া’য় আমন্ত্রিত হয়েছে। ‘জীবনঢুলী’ ছবির শিল্প নির্দেশক ও প্রধান সহকারী পরিচালক উত্তম গুহ এবং ছবির কাস্টিং ডিরেক্টর অভিনেত্রী চিত্রলেখা গুহ উৎসবটিতে অংশগ্রহণ করবেন। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, রামেন্দু মজুমদার, ওয়াহীদা মল্লিক জলি, চিত্রলেখা গুহ, জ্যোতিকা জ্যোতি, উত্তম গুহ, প্রাণ রায়, মৃণাল দত্ত, ইকবাল হোসেন, রিয়াজ এবং মাহমুদ জুয়েল।