সুনামগঞ্জে তরুণী ধর্ষণকাণ্ডে হেলপারের স্বীকারোক্তি

খবর

ষ সুনামগঞ্জ প্রতিনিধিসুনামগঞ্জের দিরাই উপজেলায় সিলেট থেকে দিরাইগামী বাসে কলেজছাত্রীকে (১৭) ধর্ষণচেষ্টার ঘটনায় গ্রেফতার বাসের হেলপার আব্দুর রশিদকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

2020-12-30T22:58:00+00:00
2020-12-30T22:58:00+00:00
 
  শনিবার, ১৩ জুন ২০২৬,
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ১৩ জুন ২০২৬
খবর
সুনামগঞ্জে তরুণী ধর্ষণকাণ্ডে হেলপারের স্বীকারোক্তি
প্রকাশ: বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০, ১০:৫৮ পিএম   (ভিজিট : ২৩১)
ষ সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের দিরাই উপজেলায় সিলেট থেকে দিরাইগামী বাসে কলেজছাত্রীকে (১৭) ধর্ষণচেষ্টার ঘটনায় গ্রেফতার বাসের হেলপার আব্দুর রশিদকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ শেষে কারাগারে প্রেরণ করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে আসামি আব্দুর রশিদকে আদালতে হাজির করলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাগীব নূরের আদালতে ঘটনার বিষয়ে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় সে। পরে তাকে আদালত জেল হাজতে প্রেরণের আদেশ দেন।
সুনামগঞ্জ কোর্ট পুলিশের পরির্দশক সেলিম নেওয়াজ দৈনিক সময়ের আলোকে জানান, রশিদ আহমদ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাগীব নূরের আদালতে স্বীকারোক্তিমূলক জবাবন্দি দিলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। রোববার গভীর রাতে আসামি আব্দুর রশিদকে সুনামগঞ্জের ছাতক থানার বুরাইগাঁও গ্রাম থেকে গ্রেফতার করে সিলেট পিবিআই। গ্রেফতার রশিদ আহমদ ছাতক উপজেলার চরমমহল্লা ইউনিয়নের কামরাঙ্গী গ্রামের হাবিব আহমদের ছেলে।
এর আগে শনিবার বিকালে আত্মীয়ের বাড়ি লামাকাজি থেকে নিজ বাড়িতে ফেরার জন্য সিলেট থেকে দিরাইর উদ্দেশে ছেড়ে আসা ওই বাসে ওঠেন ভুক্তভোগী। বাসটি সন্ধ্যায় দিরাই পৌরসভার সুজানগর গ্রামের পাশে আসলে ওই তরুণী ছাড়া গাড়িতে আর কোনো যাত্রী না থাকায় বাসের চালক ও হেলপার মিলে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে। মেয়েটি প্রাণ ভয়ে বাস থেকে লাফ দিয়ে সড়কে পড়ে যায়, গ্রামবাসী আহত অবস্থায় তাকে দিরাই হাসপাতালে নেয়। সেখান থেকে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এখনও ওই তরুণী চিকিৎসাধীন। এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে রোববার রাতে ৩ জনের বিরুদ্ধে দিরাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।




Loading...
Loading...
খবর- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: